Skip to content

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আইন, ২০১৮

ধারা ২৮প্রবিধান প্রণয়নের ক্ষমতা

বলবৎপঞ্চম অধ্যায় বিবিধ

পঞ্চম অধ্যায় বিবিধ

ধারা ২৮

28. প্রবিধান প্রণয়নের ক্ষমতা (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, বোর্ড, সরকারের পূর্বানুমোদনক্রমে, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই আইন ও তদধীন প্রণীত বিধির সহিত সামঞ্জস্যপূর্ণ হওয়া সাপেক্ষে, প্রবিধান প্রণয়ন করিতে পারিবে। (২) বিশেষ করিয়া এবং উপ-ধারা (১) এ প্রদত্ত ক্ষমতার সামগ্রিকতাকে ক্ষুণ্ন না করিয়া, বোর্ড, অন্যান্য বিষয়ের মধ্যে, নিম্নবর্ণিত সকল বা যে কোনো বিষয়ে প্রবিধান প্রণয়ন করিতে পারিবে; যথা:- (ক) কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ পরীক্ষা ও সক্ষমতা যাচাই এ অংশগ্রহণের যোগ্যতা নির্ধারণ, সনদ প্রদান ও প্রত্যাহার; (খ) কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ পরীক্ষা ও সক্ষমতা যাচাই এর ফি নির্ধারণ; (গ) কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ পাঠ্যক্রম ও কোর্স প্রণয়ন; (ঘ) পূর্ব অভিজ্ঞতার স্বীকৃতি প্রদানের পদ্ধতি; (ঙ) বোর্ডের সকল পরীক্ষা ও সক্ষমতা যাচাই পরিচালনা; (চ) বোর্ডের কর্মচারীগণের ক্ষমতা ও দায়িত্ব; (ছ) বোর্ড ও কমিটির সভা পরিচালনা; (জ) কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানসমূহের পরিচালনা সংক্রান্ত বিধি-বিধান; (ঝ) কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানের শিক্ষক ও প্রশিক্ষকগণের চাকরির শর্তাবলি ও আচরণবিধি; (ঞ) কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানসমূহের শিক্ষক, প্রশিক্ষক ও ব্যবস্থাপনা বোর্ডের মধ্যকার বিরোধ মীমাংসা সংক্রান্ত বিধান; (ট) পরিদর্শন পদ্ধতি ও ধরন; (ঠ) বোর্ডের কর্মচারীগণের চাকরি প্রবিধান; এবং (ড) বোর্ড ও কমিটির সভায় যোগদানের জন্য সদস্যগণের ভ্রমণভাতা ও সম্মানি।

End of ধারা ২৮. Not in the index for this Act: তফসিল (entries ['9'] garbled by the font, not read); Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আইন, ২০১৮