Skip to content

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট আইন, ২০১৮

ধারা ১১মহাপরিচালক

বলবৎ

ধারা ১১

11. মহাপরিচালক (১) ইনস্টিটিউটের জন্য একজন মহাপরিচালক থাকিবে। (২) মহাপরিচালক সরকার কর্তৃক নিযুক্ত হইবেন এবং তাহার চাকরির মেয়াদ ও শর্তাবলী সরকার কর্তৃক নির্ধারিত হইবে। (৩) মহাপরিচালক ইনস্টিটিউটের প্রধান নির্বাহী ও সার্বক্ষণিক কর্মচারী হইবেন এবং তিনি- (ক) ইনস্টিটিউটের সাধারণ পরিচালনা ও প্রশাসনের দায়িত্বে থাকিবেন; (খ) ইনস্টিটিউটের সকল ক্ষমতা প্রয়োগ ও কার্য সম্পাদন করিবেন; (গ) বোর্ডের নীতি, আদেশ ও নির্দেশসমূহ যথাযথভাবে প্রতিপালন করিবেন; (ঘ) সার্বিক কাজের জন্য বোর্ডের নিকট দায়ী থকিবেন; এবং (ঙ) সরকার কর্তৃক, সময় সময়, তাহার উপর অর্পিত অন্যান্য দায়িত্ব পালন করিবেন। (৪) মহাপরিচালকের পদ শূন্য হইলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোনো কারণে তাহার কার্যালয়ের কার্যক্রম বা দায়িত্ব সম্পাদনে অসমর্থ হইলে, শূন্য পদে নবনিযুক্ত মহাপরিচালক কার্যভার গ্রহণ না করা পর্যন্ত বা তিনি পুনরায় স্বীয় দায়িত্ব পালনে সমর্থ না হওয়া পর্যন্ত সরকার কর্তৃক নিযু্ক্ত কোনো ব্যক্তি মহাপরিচালকের দায়িত্ব পালন করিবেন।

End of ধারা ১১.

সূচিপত্র দেখুন: বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট আইন, ২০১৮