Skip to content

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট আইন, ২০১৮

ধারা ৩ইনস্টিটিউট প্রতিষ্ঠা

বলবৎ

ধারা ৩

3. ইনস্টিটিউট প্রতিষ্ঠা (১) Fisheries Research Institute Ordinance, 1984 (Ordinance No. XLV of 1984) এর অধীন প্রতিষ্ঠিত বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এমনভাবে বহাল থাকিবে যেন উহা এই আইনের অধীন প্রতিষ্ঠিত হইয়াছে। (২) ইনস্টিটিউট একটি সংবিধিবদ্ধ সংস্থা হইবে এবং ইহার স্থায়ী ধারাবাহিকতা ও একটি সাধারণ সিলমোহর থাকিবে এবং এই আইনের বিধানাবলী সাপেক্ষে, ইহার স্থাবর ও অস্থাবর উভয় প্রকার সম্পত্তি অর্জন করিবার, অধিকারে রাখিবার এবং হস্তান্তর করিবার ক্ষমতা থাকিবে এবং ইনস্টিটিউট ইহার নিজ নামে মামলা দায়ের করিতে পারিবে এবং উক্ত নামে উহার বিরুদ্ধেও মামলা দায়ের করা যাইবে।

End of ধারা ৩.

সূচিপত্র দেখুন: বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট আইন, ২০১৮