Skip to content

বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন, ২০১৮

ধারা ১০নির্বাহী কমিটি

বলবৎ

ধারা ১০

10. নির্বাহী কমিটি (১) কাউন্সিলের একটি নির্বাহী কমিটি থাকিবে। (২) কাউন্সিলের সভাপতি, রেজিস্ট্রার এবং সদস্যগণের মধ্য হইতে সরকার কর্তৃক, এই ধারার অন্যান্য বিধানাবলি সাপেক্ষে, অনধিক ০৫ (পাঁচ) জন সদস্য সমন্বয়ে নির্বাহী কমিটি গঠিত হইবে। (৩) কাউন্সিলের সভাপতি নির্বাহী কমিটির চেয়ারপার্সনও হইবেন। (৪) কাউন্সিলের রেজিস্ট্রার নির্বাহী কমিটির সদস্য-সচিবও হইবেন। (৫) কাউন্সিলের পরিচালনা ও প্রশাসন নির্বাহী কমিটির উপর ন্যস্ত থাকিবে এবং কাউন্সিল যে সকল ক্ষমতা প্রয়োগ ও কার্য সম্পাদন করিতে পারিবে নির্বাহী কমিটিও সেই সকল ক্ষমতা প্রয়োগ ও কার্য সম্পাদন করিতে পারিবে। (৬) নির্বাহী কমিটি উহার ক্ষমতা প্রয়োগ, কার্যাবলি সম্পাদন ও সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য কাউন্সিলের নিকট দায়ী থাকিবে এবং কাউন্সিল কর্তৃক, সময়ে সময়ে, প্রদত্ত নির্দেশনা, আদেশ ও নির্দেশ অনুসরণ করিবে।

End of ধারা ১০. Not in the index for this Act: তফসিল (could not be read).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন, ২০১৮