Skip to content

বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন, ২০১৮

ধারা ১৭স্বীকৃতি প্রত্যাহার

বলবৎ

ধারা ১৭

17. স্বীকৃতি প্রত্যাহার (১) কাউন্সিল কর্তৃক গঠিত বিশেষজ্ঞ কমিটির পরিদর্শন প্রতিবেদনের ভিত্তিতে যদি কাউন্সিলের নিকট প্রতীয়মান হয় যে- (ক) রিহ্যাবিলিটেশন শিক্ষাসংক্রান্ত স্নাতক অথবা স্নাতকোত্তর যোগ্যতার কোনো ডিগ্রি, ডিপ্লোমা অথবা সনদ প্রদানের জন্য বাংলাদেশের কোনো রিহ্যাবিলিটেশন শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক প্রণীত পাঠ্যসূচি অনুযায়ী পরিচালিত পরীক্ষা মানসম্মত হইতেছে না; অথবা (খ) উক্ত ডিগ্রী ডিপ্লোমা বা সনদ প্রদানের জন্য গৃহীত পরীক্ষায় অংশগ্রহণকারীদের কাঙ্ক্ষিত ব্যুৎপত্তির মান, নির্ধারিত মানদণ্ড ও নীতিমালার আলোকে সংশ্লিষ্ট যোগ্যতাধারীর জন্য আবশ্যিক জ্ঞান ও দক্ষতা নিশ্চিত হইতেছে না; অথবা (গ) সরকার প্রদত্ত আদেশ, নির্দেশ, সার্কুলার অথবা নীতিমালা যথাযথভাবে অনুসৃত হইতেছে না; তাহা হইলে কাউন্সিল যেরূপ যুক্তিসংগত হয় সেইরূপ মন্তব্যসহ উক্ত প্রতিবেদনে উল্লিখিত বিষয়ে তৎকর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে জবাব পেশ করিবার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিকট প্রতিবেদনটি প্রেরণ করিবে। (২) উপ-ধারা (১) অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পর কাউন্সিল উহার বিবেচনায় প্রয়োজনীয় অনুসন্ধান সাপেক্ষে সংশ্লিষ্ট রিহ্যাবিলিটেশন শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি বা স্থগিত বা প্রত্যাহার করিতে পারিবে।

End of ধারা ১৭. Not in the index for this Act: তফসিল (could not be read).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন, ২০১৮