বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন, ২০১৮
ধারা ২২নিবন্ধন বহি (Register) হইতে নাম কর্তন অথবা নিবন্ধন বাতিল
ধারা ২২
22. নিবন্ধন বহি (Register) হইতে নাম কর্তন অথবা নিবন্ধন বাতিল (১) যদি কাউন্সিলের নিকট প্রতীয়মান হয় যে- (ক) কোনো নিবন্ধিত রিহ্যাবিলিটেশন পেশাজীবী কর্তৃক দাখিলকৃত সনদ মিথ্যা বা নকল বা ভুয়া; অথবা (খ) রিহ্যাবিলিটেশন পেশাজীবী চারিত্রিক স্খলনজনিত কোনো অপরাধে সাজা প্রাপ্ত; অথবা (গ) অনুসরণীয় আচরণ নীতিমালা লঙ্ঘনের জন্য কাউন্সিল কর্তৃক সাজা প্রাপ্ত; অথবা (ঘ) শারীরিক অথবা মানসিক অসুস্থতা অথবা অন্যবিধ কারণে পেশাগত কার্য পরিচালনায় অনুপযুক্ত; তাহা হইলে কাউন্সিল তাহাকে প্রযোজ্য ক্ষেত্রে শুনানির সুযোগ প্রদান করিয়া নিবন্ধন বহি হইতে তাহার নিবন্ধন সাময়িক অথবা স্থায়ীভাবে বাতিল করিতে পারিবে, এবং কোনো রিহ্যাবিলিটেশন পেশাজীবীর নিবন্ধন বাতিল করা হইলে রিহ্যাবিলিটেশন প্র্যাকটিশনার হিসাবে তাহার লাইসেন্সটিও স্বয়ংক্রিয়ভাবে বাতিল হইবে। (২) উপ-ধারা (১) এর অধীন কোনো ব্যক্তির স্থায়ীভাবে অথবা সাময়িকভাবে বাতিলকৃত নিবন্ধন কাউন্সিল তাহার আবেদনের পরিপ্রেক্ষিতে যথোপযুক্ত বিবেচনা করিলে পরবর্তীকালে পুনর্বহাল করিতে পারিবে। (৩) কোনো রিহ্যাবিলিটেশন পেশাজীবী স্থায়ী বা সাময়িকভাবে নিবন্ধন বাতিলের জন্য আবেদন করিলে, কাউন্সিল উপযুক্ত বিবেচনা করিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে।