বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন, ২০১৮
ধারা ২৪রিহ্যাবিলিটেশন পেশাজীবীর মৃত্যুসংক্রান্ত তথ্যাদি অবহিতকরণ
বলবৎ
ধারা ২৪
24. রিহ্যাবিলিটেশন পেশাজীবীর মৃত্যুসংক্রান্ত তথ্যাদি অবহিতকরণ কোনো রিহ্যাবিলিটেশন পেশাজীবী মৃত্যুবরণ করিলে মৃত্যু নিবন্ধনের দায়িত্বপ্রাপ্ত প্রত্যেক ব্যক্তি সংশ্লিষ্ট রিহ্যাবিলিটেশন পেশাজীবীর মৃত্যুর তারিখ ও স্থানসহ বিস্তারিত বিবরণী সংবলিত এবং স্বাক্ষরিত একটি মৃত্যু সনদ অবিলম্বে ডাকযোগে, ই-মেইল অথবা অন্য কোনো ইলেকট্রনিক মাধ্যমে কাউন্সিলের রেজিস্ট্রারের নিকট প্রেরণ করিবে, এবং তৎভিত্তিতে মৃত ব্যক্তির নাম রেজিস্টার হইতে কর্তন করা যাইবে।