Skip to content

বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন, ২০১৮

ধারা ৩৩প্রবিধান প্রণয়নের ক্ষমতা

বলবৎ

ধারা ৩৩

33. প্রবিধান প্রণয়নের ক্ষমতা (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, কাউন্সিল, সরকারের পূর্বানুমোদনক্রমে, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই আইন বা বিধির সহিত অসংগতিপূর্ণ নহে এইরূপ প্রবিধান প্রণয়ন করিতে পারিবে। (২) উপ-ধারা (১) এ প্রদত্ত ক্ষমতার সামগ্রিকতাকে ক্ষুণ্ণ না করিয়া, নিম্নবর্ণিত সকল বা যে কোনো বিষয়ে প্রবিধান প্রণয়ন করা যাইবে, যথা:- (ক) স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের রিহ্যাবিলিটেশন বিষয়ক শিক্ষাগত যোগ্যতার কোর্স, কারিকুলাম এবং অভিন্ন ন্যূনতম মান ও মেয়াদ নির্ধারণ; (খ) রিহ্যাবিলিটেশন শিক্ষা বিষয়ক ডিপ্লোমা, অন্যান্য কোর্স ও প্রশিক্ষণসমূহের কোর্স, কারিকুলাম এবং অভিন্ন ন্যূনতম মান ও মেয়াদ নির্ধারণ; (গ) রিহ্যাবিলিটেশন শিক্ষা বিষয়ক সকল পর্যায়ের কোর্সসমূহের ভর্তির যোগ্যতা ও শর্তাদি নির্ধারণ; (ঘ) রিহ্যাবিলিটেশন শিক্ষা প্রতিষ্ঠানসমূহে শিক্ষক নিয়োগের ন্যূনতম যোগ্যতা, অভিজ্ঞতা ও শর্তাদি নির্ধারণ; (ঙ) রিহ্যাবিলিটেশন শিক্ষা বিষয়ক ও প্রাকটিশনারের লাইসেন্স প্রাপ্তির সকল পরীক্ষা পরিচালনার পদ্ধতি ও মান নির্ধারণ; (চ) রিহ্যাবিলিটেশন শিক্ষা বিষয়ক পেশাগত সকল পরীক্ষার পরীক্ষকগণের যোগ্যতা ও শর্তাদি নির্ধারণ; (ছ) রিহ্যাবিলিটেশন পেশাজীবী প্রত্যেকের জন্য পৃথক ব্যক্তিগত নথি ও ইলেট্রনিক নিবন্ধন বহি (Registers) প্রণয়ন, সংকলন, রক্ষণাবেক্ষণ ও হালনাগাদকরণ এবং নিবন্ধনসমূহ (Registers) প্রকাশ, সংরক্ষণ এবং হালনাগাদকরণের পদ্ধতি; (জ) সকল রিহ্যাবিলিটেশন পেশাজীবীর নিবন্ধন এবং লাইসেন্সযোগ্য রিহ্যাবিলিটেশন প্রাকটিশনারকে পরীক্ষা গ্রহণপূর্বক লাইসেন্স প্রদান সংক্রান্ত প্রক্রিয়া, পদ্ধতি, যোগ্যতা, শর্তাদি, ফি ও নবায়ন এবং এই সংক্রান্ত সামগ্রিক বিষয়াদি; (ঝ) সকল রিহ্যাবিলিটেশন শিক্ষা প্রতিষ্ঠানের নিবন্ধন ও স্বীকৃতি প্রদান সংক্রান্ত প্রক্রিয়া, পদ্ধতি, শর্তাদি, ফি ও নবায়ন সংক্রান্ত বিষয়াদি এবং এতৎসংক্রান্ত তালিকা সংরক্ষণ সংক্রান্ত বিষয়াদি; (ঞ) সকল রিহ্যাবিলিটেশন পেশাজীবী, রিহ্যাবিলিটেশন সেবা প্রতিষ্ঠান অথবা রিহ্যাবিলিটেশন সেবা ইউনিটের নিবন্ধন ও অনুমোদন প্রক্রিয়া, পদ্ধতি, শর্তাদি, ফি ও নবায়ন সংক্রান্ত বিষয়াদি এবং এতৎসংক্রান্ত তালিকা সংরক্ষণ সংক্রান্ত বিষয়াদি; (ট) কাউন্সিলের সম্পদ ব্যবস্থাপনা, উহার হিসাব রক্ষণাবেক্ষণ এবং নিরীক্ষা ব্যবস্থাপনা; (ঠ) কাউন্সিলের সভা অনুষ্ঠান ও আহ্বান, সভা অনুষ্ঠানের স্থান ও সময়, সভার কার্যাবলি পরিচালনা সংক্রান্ত বিষয়াদি; (ড) কমিটি গঠন, নির্বাহী কমিটি ও অন্যান্য কমিটির সভা আহ্বান, অনুষ্ঠান, কার্য পরিচালনা, কোরাম নির্ধারণ সংক্রান্ত বিষয়াদি; (ঢ) কাউন্সিলের কর্মচারীর ক্ষমতা, দায়িত্ব, কর্তব্য ও মেয়াদ সংক্রান্ত বিষয়াদি; (ণ) কোনো রিহ্যাবিলিটেশন শিক্ষা প্রতিষ্ঠান ও রিহ্যাবিলিটেশন সেবা প্রতিষ্ঠান অথবা রিহ্যাবিলিটেশন সেবা ইউনিট যে-কোনো সময় পরিদর্শনে পরিদর্শকগণের মনোনয়ন, ক্ষমতা, দায়িত্ব ও নিয়োগ পদ্ধতি; (ত) এই আইনের অধীন সংঘটিত সকল ধরনের অপরাধ, অনিয়ম, ব্যত্যয়সমূহের অনুসন্ধান, এবং অন্যান্য আইনানুগ কার্যক্রম গ্রহণ সংক্রান্ত বিষয়াদি; (থ) সকল রিহ্যাবিলিটেশন পেশাজীবীর জন্য অনুসরণীয় আচরণ নীতিমালা প্রণয়ন; (দ) পেশাজীবীদের মধ্যে কোনো ধরনের রিহ্যাবিলিটেশন টেকনোলজিস্ট অথবা রিহ্যাবিলিটেশন টেকনিশিয়ান কোনো ধরনের রিহ্যাবিলিটেশন প্রাকটিশনারের তত্ত্বাবধানে পেশা অথবা কার্য পরিচালনা করিবেন তাহা নির্ধারণ; (ধ) সকল রিহ্যাবিলিটেশন পেশাজীবীর জন্য পরামর্শ অথবা সেবা প্রদানের ফি এর হার নির্ধারণ; (ন) কাউন্সিলের কর্মচারীদের চাকরি প্রবিধান প্রণয়ন; (প) রিহ্যাবিলিটেশন পেশাজীবীদের পদবি নির্ধারণ; এবং (ফ) প্রবিধান দ্বারা নির্ধারণযোগ্য অন্যান্য বিষয়।

End of ধারা ৩৩. Not in the index for this Act: তফসিল (could not be read).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন, ২০১৮