[অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ] আইন, ২০১৯
ধারা ৪৮সংবিধি
ধারা ৪৮
48. সংবিধি এই আইনের বিধান সাপেক্ষে, সংবিধি দ্বারা নিম্নবর্ণিত সকল বা যেকোনো বিষয় সম্পর্কে বিধান করা যাইবে, যথা:- (ক) ভাইস চ্যান্সেলরের ক্ষমতা ও দায়িত্ব নির্ধারণ; (খ) প্রো-ভাইস চ্যান্সেলরের ক্ষমতা ও দায়িত্ব নির্ধারণ; (গ) ট্রেজারারের ক্ষমতা ও দায়িত্ব নির্ধারণ; (ঘ) জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের প্রখ্যাত ব্যক্তিদের সম্মানে অধ্যাপক পদ (চেয়ার) প্রবর্তন; (ঙ) সম্মানসূচক ডিগ্রি অথবা অন্য কোনো সম্মান প্রদান; (চ) ফেলোশীপ, স্কলারশীপ, বৃত্তি, পুরস্কার ও পদক প্রবর্তন; (ছ) গবেষণা কার্যক্রমের বিষয় ও ধরন নির্ধারণ; (জ) ডিগ্রি, ডিপ্লোমা অথবা সনদ প্রদান; (ঝ) শিক্ষাদানকারী কর্তৃপক্ষ নির্ধারণ; (ঞ) শিক্ষাক্রম ও পাঠ্যসূচি নির্ধারণ; (ট) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীগণের পদবি, ক্ষমতা, দায়িত্ব-কর্তব্য ও কর্মের শর্তাবলি নির্ধারণ; (ঠ) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্তৃপক্ষের গঠন, ক্ষমতা ও কার্যাবলি নির্ধারণ; (ড) ইনস্টিটিউট, হল প্রতিষ্ঠা এবং উহাদের রক্ষণাবেক্ষণ; (ঢ) হলের অনুমোদন সম্পর্কিত শর্তাবলি নির্ধারণ; (ণ) প্রতিনিধি নির্বাচন পদ্ধতি নির্ধারণ; (ত) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারী নিয়োগ, পদোন্নতি ও ছাঁটাই সংক্রান্ত পদ্ধতি নির্ধারণ; (থ) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অন্যান্য কর্মচারীর কল্যাণার্থে অবসরভাতা, গোষ্ঠীবীমা, কল্যাণ ও ভবিষ্য তহবিল গঠন; (দ) শিক্ষক ও গবেষকের পদ সৃষ্টি, বিলোপ অথবা সাময়িকভাবে স্থগিতকরণ সংক্রান্ত শর্তাবলি নির্ধারণ; (ধ) চ্যান্সেলরের অনুমোদনক্রমে নূতন বিভাগ বা ইনস্টিটিউট প্রতিষ্ঠা, সাময়িকভাবে স্থগিতকরণ, বিলোপ সাধন এবং শিক্ষা ও গবেষণার সুযোগ সৃষ্টির বিধান নির্ধারণ; (ন) একাডেমিক কাউন্সিলের লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ; (প) পি.এইচ.ডি. ডিগ্রির জন্য থিসিসের বিষয় নির্ধারণ; (ফ) অনুষদের গঠন, ক্ষমতা ও কার্যাবলি নির্ধারণ; (ব) অধিভুক্ত এবং অঙ্গীভূত ইনস্টিটিউট, একাডেমি বা শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা; (ভ) বাছাই কমিটির গঠন ও কার্যাবলি নির্ধারণ; (ম) ডিগ্রি, ডিপ্লোমা ও অন্যান্য পাঠ্যক্রমে ভর্তি ও পরীক্ষা সংক্রান্ত বিধান প্রণয়ন; (য) বিভিন্ন কমিটি গঠন এবং দায়িত্ব ও কার্যাবলি নির্ধারণ সংক্রান্ত বিধান প্রণয়ন; (র) রেজিস্ট্রার্ড গ্র্যাজুয়েটদের রেজিস্টার সংরক্ষণ; এবং (ল) এই আইনের অধীন সংবিধি দ্বারা নির্ধারিত হইবে অথবা হইতে পারে এইরূপ অন্যান্য বিষয়।
সূচিপত্র দেখুন: [অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ] আইন, ২০১৯