Skip to content

উদ্ভিদের জাত সংরক্ষণ আইন, ২০১৯

ধারা ১১চেয়ারম্যানের দায়-দায়িত্ব

বলবৎদ্বিতীয় অধ্যায় কর্তৃপক্ষ প্রতিষ্ঠা, পরিচালনা, কার্যাবলি, বোর্ড, ইত্যাদি

দ্বিতীয় অধ্যায় কর্তৃপক্ষ প্রতিষ্ঠা, পরিচালনা, কার্যাবলি, বোর্ড, ইত্যাদি

ধারা ১১

11. চেয়ারম্যানের দায়-দায়িত্ব (১) চেয়ারম্যান এই আইন বা তদধীন প্রণীত বিধি বা প্রবিধানের বিধান অনুসারে নিম্নবর্ণিত দায়িত্ব পালনের জন্য দায়ী থাকিবেন, যথা : - (ক) কর্তৃপক্ষের সকল কার্যক্রম সূচারুরূপে সম্পন্ন করিবার উদ্দেশ্য এই আইনের অধীন অর্পিত ক্ষমতা প্রয়োগ; (খ) কর্তৃপক্ষের দক্ষ ব্যবস্থাপনা ও পরিচালনার নিমিত্ত প্রয়োজনীয় সকল দায়িত্ব পালন; (গ) কর্তৃপক্ষের সকল কর্মচারী ও উহাদের কার্যক্রমের উপর নিয়ন্ত্রণ; (ঘ) কর্তৃপক্ষের পরিচালনা বোর্ডের সিদ্ধান্ত বাস্তবায়ন; এবং (ঙ) বোর্ড কর্তৃক, সময় সময়, তাহার উপর অর্পিত অন্যান্য দায়িত্ব পালন। (২) চেয়ারম্যান তাহার অর্পিত দায়িত্ব পালন এবং ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে সরকারের নিকট দায়ী থাকিবেন।

End of ধারা ১১. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only); Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: উদ্ভিদের জাত সংরক্ষণ আইন, ২০১৯