Skip to content

উদ্ভিদের জাত সংরক্ষণ আইন, ২০১৯

ধারা ১৮আবেদনের অগ্রগণ্যতা

বলবৎতৃতীয় অধ্যায় উদ্ভিদের গণ ও প্রজাতি, জাত নিবন্ধন, সংরক্ষণ, ইত্যাদি

তৃতীয় অধ্যায় উদ্ভিদের গণ ও প্রজাতি, জাত নিবন্ধন, সংরক্ষণ, ইত্যাদি

ধারা ১৮

18. আবেদনের অগ্রগণ্যতা (১) ধারা ১৬ এর উপ-ধারা (১) এর দফা (খ), (গ) ও (ঘ) এ উল্লিখিত কোনো প্রজননবিদ অন্য কোনো দেশে আবেদন দাখিল করিলে, সংশ্লিষ্ট জাতটি সংরক্ষণের জন্য এই আইনের অধীন আবেদন দাখিলের সময়সীমা গণনার ক্ষেত্রে ১২ (বার) মাসের অগ্রগণ্যতা পাইবেন। (২) উপ-ধারা (১) এর অধীন অগ্রগণ্যতা প্রাপ্তির লক্ষ্যে প্রজননবিদকে প্রথম আবেদনে উল্লিখিত দেশ ও আবেদন দাখিলের তারিখ সুনির্দিষ্টভাবে পরবর্তী আবেদনে উল্লেখ করিতে হইবে। (৩) এই ধারার অধীন মেয়াদ গণনার ক্ষেত্রে প্রথম আবেদন দাখিলের তারিখ হইতে গণনা শুরু করিতে হইবে।

End of ধারা ১৮. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only); Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: উদ্ভিদের জাত সংরক্ষণ আইন, ২০১৯