Skip to content

উদ্ভিদের জাত সংরক্ষণ আইন, ২০১৯

ধারা ৬কর্তৃপক্ষের ক্ষমতা ও কার্যাবলি

বলবৎদ্বিতীয় অধ্যায় কর্তৃপক্ষ প্রতিষ্ঠা, পরিচালনা, কার্যাবলি, বোর্ড, ইত্যাদি

দ্বিতীয় অধ্যায় কর্তৃপক্ষ প্রতিষ্ঠা, পরিচালনা, কার্যাবলি, বোর্ড, ইত্যাদি

ধারা ৬

6. কর্তৃপক্ষের ক্ষমতা ও কার্যাবলি এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, কর্তৃপক্ষের ক্ষমতা ও কার্যাবলি হইবে নিম্নরুপ, যথা :- (ক) উদ্ভিদের গণ ও প্রজাতি নির্ধারণ, প্রকাশ ও প্রচার; (খ) উদ্ভিদের জাত সংরক্ষণের জন্য নিবন্ধন, নিবন্ধন সনদ প্রদান এবং এই আইন বা তদধীন প্রণীত বিধি বা প্রবিধানের বিধান লঙ্ঘনের জন্য নিবন্ধন বাতিল; (গ) উদ্ভিদের জাত সংরক্ষণ আবেদনের পরীক্ষা-নিরীক্ষা পদ্ধতি নির্ধারণ; (ঘ) উদ্ভিদের জাত সংরক্ষণ সংশ্লিষ্ট তথ্যের আদান-প্রদান এবং অধিকতর উন্নত পদ্ধতিতে উদ্ভিদের জাত পরীক্ষা-নিরীক্ষার উদ্দেশ্যে আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা স্থাপন; (ঙ) প্রজননবিদের অধিকার, অধিকারের মেয়াদ নির্ধারণ, অধিকার সীমিতকরণ, বা ক্ষেত্রমত, অধিকার স্থগিত বা বাতিলকরণ বা অনুরূপ বিষয়াদির পদ্ধতি নিরূপণ ও উহার বাস্তবায়ন; (চ) কৃষক, ব্যক্তি, গোষ্ঠী বা প্রজননবিদের অধিকার কার্যকর করিতে পদক্ষেপ গ্রহণ; (ছ) জাত উদ্ভাবন ও উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ সনদ ও পুরস্কার প্রদান; (জ) আইন বা তদধীন প্রণীত বিধি বা প্রবিধানের যথাযথ বাস্তবায়ন, নিয়মিতভাবে পরিবীক্ষণ ও মূল্যায়ন; (ঝ) সার্বিক কার্যক্রমের বিবরণ সম্বলিত বার্ষিক প্রতিবেদন প্রস্তুত ও সরকারের নিকট উহা উপস্থাপন; (ঞ) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, আনুষঙ্গিক সকল এবং উপরে বর্ণিত কার্যাদির সম্পূরক ও প্রাসঙ্গিক অন্যান্য কার্যসম্পাদন; এবং (ট) সরকার কর্তৃক, সময় সময়, কর্তৃপক্ষের উপর অর্পিত অন্য যে কোনো দায়িত্ব ও কার্যসম্পাদন।

End of ধারা ৬. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only); Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: উদ্ভিদের জাত সংরক্ষণ আইন, ২০১৯