Skip to content

বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ আইন, ২০১৯

ধারা ১৬তহবিল

বলবৎ

ধারা ১৬

16. তহবিল (১) বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ তহবিল নামে পরিষদের একটি তহবিল থাকিবে এবং নিম্নবর্ণিত উৎস হইতে প্রাপ্ত অর্থ দ্বারা উক্ত তহবিল গঠিত হইবে, যথা:- (ক) সরকারি দান, অনুদান, সাহায্য অথবা মঞ্জুরি অথবা বরাদ্ধকৃত অর্থ; (খ) সরকারের অনুমোদনক্রমে, দানশীল ব্যক্তি অথবা সংগঠন, প্রতিষ্ঠান অথবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি সংস্থা বা প্রতিষ্ঠানের নিকট হইতে প্রাপ্ত অর্থ অথবা উপকরণ আকারে প্রাপ্ত সাহায্য, দান, অনুদান অথবা চাঁদা; (গ) সরকারের অনুমোদনক্রমে, জাতিসংঘ অথবা জাতিসংঘের কোনো বিশেষায়িত সংস্থা, কোনো আঞ্চলিক সংস্থা, কোনো বহুজাতিক অথবা আমত্মর্জাতিক সংস্থা অথবা প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত সাহায্য, মঞ্জুরি, দান, অনুদান বা চাঁদা বা উপকরণ; (ঘ) সরকারের অনুমোদনক্রমে, কোনো বিদেশি সরকার বা নাগরিক বা কোনো বিদেশি সরকারি অথবা বেসরকারি সংস্থা কর্তৃক প্রদত্ত সাহায্য, মঞ্জুরি,দান, অনুদান অথবা চাঁদা বা উপকরণ; (ঙ) সরকারের অনুমোদনক্রমে যে কোনো তপশিলি ব্যাংক অথবাকোনো আর্থিক প্রতিষ্ঠান হইতে গৃহীত ঋণ; (চ) পরিষদের অর্থ বিনিয়োগ হইতে প্রাপ্ত মুনাফা; (ছ) ব্যাংকে গচ্ছিত অর্থ হইতে প্রাপ্ত মুনাফা; (জ) পরিষদের নিজস্ব আয়; এবং (ঝ) অন্য কোনো বৈধ উৎস হইতে প্রাপ্ত অর্থ। (২) তহবিলের অর্থ পরিচালনা বোর্ড কর্তৃক নির্ধারিত কোনো তপশিলি ব্যাংকে পরিষদের নামে জমা রাখিতে হইবে এবং প্রচলিত সরকারি বিধি-বিধান অনুসরণপূর্বক তহবিল পরিচালিত হইবে। (৩) তহবিল হইতে পরিষদের প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করা হইবে। ব্যাখ্যা : এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে, ‘তপশিলি ব্যাংক’ বলিতে Bangladesh Bank Order, 1972 (President’s Order No. 127 of 1972 ) এর Article 2(J) তে সংজ্ঞায়িত ‘Scheduled Bank’ কে বুঝাইবে।

End of ধারা ১৬. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ আইন, ২০১৯