Skip to content

বীমা কর্পোরেশন আইন, ২০১৯

ধারা ১১পরিচালকগণের যোগ্যতা ও অযোগ্যতা

বলবৎ

ধারা ১১

11. পরিচালকগণের যোগ্যতা ও অযোগ্যতা কোনো ব্যক্তি পরিচালক হইবেন না বা পরিচালক থাকিবেন না, যদি- (ক) তিনি বাংলাদেশের নাগরিক না হন অথবা অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করেন বা অন্য কোনো রাষ্ট্রের প্রতি আনুগত্য পোষণ করেন; (খ) তিনি কোনো ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হইয়া কোনো আদালত কর্তৃক দণ্ডিত হন; (গ) তিনি আর্থিক খাত সংশ্লিষ্ট কোনো নিয়ামক সংস্থার কোনো আইন, বিধি বা প্রবিধান লঙ্ঘনজনিত কারণে উপযুক্ত আদালত কর্তৃক দণ্ডিত হন; (ঘ) তিনি কোনো উপযুক্ত আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হন অথবা দেউলিয়া ঘোষিত হইবার দায় হইতে অব্যাহতি লাভ না করিয়া থাকেন; (ঙ) তিনি কোনো উপযুক্ত আদালত কর্তৃক অপ্রকৃতিস্থ বলিয়া ঘোষিত হন; (চ) তাহার সম্পর্কে কোনো দেওয়ানি বা ফৌজদারি মামলায় আদালতের রায়ে কোনো বিরূপ পর্যবেক্ষণ বা মন্তব্য থাকে; (ছ) তিনি, চেয়ারম্যানের ক্ষেত্রে সরকারের নিকট হইতে এবং অন্যান্য পরিচালকের ক্ষেত্রে চেয়ারম্যানের নিকট হইতে ছুটি গ্রহণ ব্যতিরেকে বোর্ডের পরপর ৩(তিন) টি সভায় অনুপস্থিত থাকেন; (জ) তিনি ব্যবস্থাপনা পরিচালকের ক্ষেত্র ব্যতীত, কর্পোরেশনের একজন বেতনভুক্ত কর্মচারী হন; (ঝ) তাহার অন্যূন ৫ (পাঁচ) বৎসরের প্রশাসনিক ব্যবস্থাপনা, ব্যবসায়িক বা পেশাগত অভিজ্ঞতা না থাকে; (ঞ) তিনি এমন কোনো কোম্পানি বা প্রতিষ্ঠানের সহিত যুক্ত থাকেন, যাহার নিবন্ধন বা লাইসেন্স বাতিল করা হইয়াছে বা প্রতিষ্ঠানটি অবসায়িত হইয়াছে; (ট) তাহার নিজের বা স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হইতে গৃহীত ঋণ পরিশোধে তিনি ব্যর্থ বা খেলাপী হন; অথবা (ঠ) তিনি একই শ্রেণির বীমা ব্যবসার জন্য নিবন্ধিত অন্য কোনো বীমাকারী, কোনো ব্যাংক কোম্পানি বা আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক হন।

End of ধারা ১১. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only); Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: বীমা কর্পোরেশন আইন, ২০১৯