ধারা ২সংজ্ঞা
ধারা ২
2. সংজ্ঞা (১) বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে এই আইনে, - (ক) ‘‘আর্থিক বিবরণী’’ অর্থ অন্তর্বর্তীকালীন বা চূড়ান্ত স্থিতিপত্র, আয় বিবরণী বা লাভ ও লোকসান হিসাব, ইক্যুইটি পরিবর্তনের বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, টীকা ও অপরাপর বিবরণী ও ইহাদের উপর ব্যাখ্যামূলক বিবৃতি; (খ) ‘‘কর্পোরেশন’’ অর্থ জীবন বীমা কর্পোরেশন এবং সাধারণ বীমা কর্পোরেশন; (গ) ‘‘কর্তৃপক্ষ’’ অর্থ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০ (২০১০ সনের ১২ নং আইন) এর অধীন প্রতিষ্ঠিত বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ; (ঘ) ‘‘চেয়ারম্যান’’ অর্থ বোর্ডের চেয়ারম্যান; (ঙ) ‘‘পরিচালক’’ অর্থ বোর্ডের পরিচালক; (চ) ‘‘প্রবিধান’’ অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান; (ছ) ‘‘ব্যবস্থাপনা পরিচালক’’ অর্থ জীবনবীমা ও সাধারণবীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক; (জ) ‘‘ব্যক্তি’’ অর্থ প্রাকৃতিক ব্যক্তিসত্তাবিশিষ্ট একক ব্যক্তি (individual), কোনো প্রতিষ্ঠান, কোম্পানি, অংশীদারী কারবার, ফার্ম বা অন্য যে কোনো সংস্থাও উহার অন্তর্ভুক্ত হইবে; (ঝ) ‘‘বোর্ড’’ অর্থ ধারা ৯ এর অধীন প্রতিষ্ঠিত কর্পোরেশনের পরিচালনা বোর্ড; (ঞ) ‘‘বিধি’’ অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; এবং (ট) ‘‘বীমাকারী’’ অর্থ বীমা আইন, ২০১০ (২০১০ সনের ১৩ নং আইন) এর ধারা ২ এর দফা (২৫) এ সংজ্ঞায়িত বীমাকারী। (২) এই আইনে যে সকল শব্দ বা অভিব্যক্তির সংজ্ঞা দেওয়া হয় নাই, সেই সকল শব্দ ও অভিব্যক্তি বীমা আইন, ২০১০ (২০১০ সনের ১৩ নং আইন) এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০ (২০১০ সনের ১২ নং আইন) এ যে অর্থে ব্যবহৃত হইয়াছে সেই অর্থে ব্যবহৃত হইবে।