Skip to content

বীমা কর্পোরেশন আইন, ২০১৯

ধারা ২৭আর্থিক বিবরণী, ইত্যাদি

বলবৎ

ধারা ২৭

27. আর্থিক বিবরণী, ইত্যাদি (১) কর্পোরেশন, সরকার কর্তৃক সময় সময় প্রদত্ত নির্দেশনা অনুযায়ী, আর্থিক বিবরণী ও প্রতিবেদন কর্তৃপক্ষ এবং সরকারের নিকট দাখিল করিবে। (২) কর্পোরেশন প্রত্যেক অর্থ বৎসর শেষ হইবার ৬ (ছয়) মাসের মধ্যে, যদি না সরকার যুক্তিসঙ্গত কারণে উহা বর্ধিত করে, উক্ত অর্থ বৎসরে সম্পাদিত কর্পোরেশনের সামগ্রিক কর্মকাণ্ডের উপর একটি প্রতিবেদনসহ ধারা ২৮ এ বর্ণিত নিরীক্ষিত হিসাব, বিবরণী ও সংক্ষিপ্তসার সরকার ও বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বরাবরে দাখিল করিবে এবং উহার ওয়েবসাইটে প্রকাশ করিবে।

End of ধারা ২৭. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only); Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: বীমা কর্পোরেশন আইন, ২০১৯