Skip to content

বীমা কর্পোরেশন আইন, ২০১৯

ধারা ৩৩রহিতকরণ ও হেফাজত

বলবৎ

ধারা ৩৩

33. রহিতকরণ ও হেফাজত (১) Insurance Corporations Act, 1973 (Act No. VI of 1973), অতঃপর উক্ত Act বলিয়া উল্লিখিত, এতদ্দ্বারা রহিত করা হইল। (২) উপ-ধারা (১) এর অধীন রহিতকরণ সত্ত্বেও, রহিত Act এর অধীন - (ক) কৃত কোনো কাজ-কর্ম, গৃহীত কোনো ব্যবস্থা বা সূচিত কোনো কার্যধারা এই আইনের অধীন কৃত, গৃহীত বা সূচিত হইয়াছে বলিয়া গণ্য হইবে; (খ) প্রতিষ্ঠিত কর্পোরেশন কর্তৃক বা উহার বিরুদ্ধে দায়েরকৃত কোনো মামলা, গৃহীত কোনো ব্যবস্থা বা সূচিত কোনো কার্যধারা অনিষ্পন্ন বা চলমান থাকিলে এমনভাবে নিষ্পন্ন করিতে হইবে যেন উহা এই আইনের অধীন দায়েরকৃত বা গৃহীত বা সূচিত হইয়াছে; (গ) প্রতিষ্ঠিত কর্পোরেশন কর্তৃক সম্পাদিত কোনো চুক্তি, দলিল বা ইনস্ট্রুমেন্ট এই আইনের কোনো বিধানের সহিত অসঙ্গতিপূর্ণ না হওয়া সাপেক্ষে এমনভাবে বহাল থাকিবে যেন উহা এই আইনের অধীন সম্পাদিত হইয়াছে; (ঘ) প্রতিষ্ঠিত কর্পোরেশনের সকল প্রকার ঋণ, দায়-দায়িত্ব ও আইনগত বাধ্যবাধকতা এই আইনের বিধান অনুযায়ী সেই একই শর্তে কর্পোরেশনের ঋণ, দায় ও আইনগত বাধ্যবাধকতা হিসাবে গণ্য হইবে; (ঙ) কোনো চুক্তি বা চাকরির শর্তে যাহা কিছুই থাকুক না কেন, এই আইন প্রবর্তনের পূর্বে কর্পোরেশনের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক বা কর্মচারী যে শর্তাধীনে চাকরিতে নিয়োজিত ছিলেন, তাহারা এই আইনের বিধান অনুযায়ী পরিবর্তিত না হওয়া পর্যন্ত, সেই একই শর্তে কর্পোরেশনের চাকরিতে নিয়োজিত এবং, ক্ষেত্রমত, বহাল থাকিবেন; এবং (চ) প্রতিষ্ঠিত কর্পোরেশনের সকল ব্যবসা, সম্পদ, পরিসম্পদ, অধিকার, ক্ষমতা কর্তৃত্ব ও সুবিধা, ফি, স্থাবর ও অস্থাবর সকল সম্পত্তি, অনুমোদিত মূলধন, সংরক্ষিত তহবিল, নগদ অর্থ, উদ্বৃত্ত, ব্যাংক জমা ও সিকিউরিটিসহ সকল হিসাব, বিনিয়োগ, দায়-দেনা, ডিপোজিট এবং বাংলাদেশের অভ্যন্তরে বা বাংলাদেশের বাহিরে বিদ্যমান সম্পদের মালিকানা, দখল, ক্ষমতা বা নিয়ন্ত্রণ এবং উহা হইতে উদ্ভূত অন্য সকল অধিকার ও স্বার্থ, এবং এতদ্‌সংশ্লিষ্ট সকল হিসাব বই, রেজিস্টার, রেকর্ডপত্রসহ অন্যান্য সকল দলিল-দস্তাবেজ এই আইন প্রবর্তনের সঙ্গে সঙ্গে কর্পোরেশনের নিকট হস্তান্তরিত বা, ক্ষেত্রমত, স্থানান্তরিত হইবে এবং কর্পোরেশন উহার অধিকারী হইবে। (৩) উপ-ধারা (১) এর অধীন রহিতকরণ সত্ত্বেও, রহিত Act এর অধীন প্রণীত কোনো বিধি বা প্রবিধান, জারীকৃত কোনো প্রজ্ঞাপন, প্রদত্ত কোনো আদেশ, নিদের্শ, অনুমোদন, সুপারিশ, প্রণীত সকল পরিকল্পনা বা কার্যক্রম এবং অনুমোদিত সকল হিসাব বিবরণী ও বার্ষিক প্রতিবেদন উক্তরূপ রহিতের অব্যবহিত পূর্বে বলবৎ থাকিলে, এই আইনের কোন বিধানের সহিত অসঙ্গতিপূর্ণ না হওয়া সাপেক্ষে, এই আইনের অনুরূপ বিধানে অধীন প্রণীত, জারীকৃত, প্রদত্ত এবং অনুমোদিত বলিয়া গণ্য হইবে এবং এই আইনের অধীন রহিত বা সংশোধিত না হওয়া পর্যন্ত বলবৎ থাকিবে।

End of ধারা ৩৩. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only); Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: বীমা কর্পোরেশন আইন, ২০১৯