Skip to content

বীমা কর্পোরেশন আইন, ২০১৯

ধারা ৭কর্পোরেশনের ক্ষমতা ও কার্যাবলি

বলবৎ

ধারা ৭

7. কর্পোরেশনের ক্ষমতা ও কার্যাবলি কর্পোরেশনের ক্ষমতা ও কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা : - (ক) বাংলাদেশে এবং বাংলাদেশের বাহিরে - (অ) জীবন বীমা কর্পোরেশন কর্তৃক, বীমা আইন, ২০১০ এ বর্ণিত সকল প্রকার লাইফ বীমা ও এতদ্‌সংক্রান্ত পুনঃবীমা ব্যবসা পরিচালনা করা; এবং (আ) সাধারণ বীমা কর্পোরেশন কর্তৃক, বীমা আইন, ২০১০ এ বর্ণিত সকল প্রকার নন-লাইফ বীমা এবং এতদ্‌সংক্রান্ত পুনঃবীমা ব্যবসা পরিচালনা করা; (খ) ব্যবসা পরিচালনার উদ্দেশ্যে কর্তৃপক্ষের অনুমোদনক্রমে কোনো স্থাবর সম্পত্তি অর্জন, ধারণ এবং হস্তান্তর করা; (গ) কর্পোরেশনের স্বার্থে সমীচীন মনে হইলে সরকারের পূর্বানুমোদনক্রমে, বাংলাদেশের বাহিরে পরিচালিত বীমা ব্যবসায়ের সম্পূর্ণ বা কোনো অংশ কোনো ব্যক্তিকে হস্তান্তর করা; এবং (ঘ) কর্তৃপক্ষের অনুমোদনক্রমে, বীমা সংক্রান্ত ব্যবসার সহিত সংশ্লিষ্ট এবং কর্পোরেশনের জন্য লাভজনক এবং যাহা সুষ্ঠুভাবে পরিচালনা করিতে কর্পোরেশন সক্ষম এইরূপ অন্য কোনো ব্যবসা পরিচালনা করা।

End of ধারা ৭. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only); Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: বীমা কর্পোরেশন আইন, ২০১৯