Skip to content

বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল আইন, ২০১৯

ধারা ১৫ভেটেরিনারি শিক্ষার স্বীকৃতি (

বলবৎ

ধারা ১৫

15. ভেটেরিনারি শিক্ষার স্বীকৃতি ( (১) বাংলাদেশে অবস্থিত ভেটেরিনারি শিক্ষা বিষয়ক যোগ্যতার সনদ প্রদানকারী কোনো প্রতিষ্ঠানকে ভেটেরিনারি শিক্ষার স্বীকৃতির জন্য কাউন্সিলের নিকট নির্ধারিত পদ্ধতিতে আবেদন করিতে হইবে। (২) উপ-ধারা (১) এর অধীন আবেদন প্রাপ্তির ৬০ (ষাট) দিনের মধ্যে কাউন্সিল, এতদুদ্দেশ্যে নির্ধারিত মানদণ্ড ও নীতিমালার আলোকে, প্রার্থিত প্রতিষ্ঠান যোগ্য হইলে উক্ত প্রতিষ্ঠানকে ভেটেরিনারি শিক্ষার স্বীকৃতি প্রদান করিবে এবং অযোগ্য হইলে আবেদনপত্র নামঞ্জুর করিয়া ৩০ (ত্রিশ) দিনের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে অবহিত করিবে। (৩) উপ-ধারা (২) এর অধীন কোনো প্রতিষ্ঠানকে স্বীকৃতি প্রদান করা হইলে কাউন্সিল উক্ত প্রতিষ্ঠানের নাম, ডিগ্রির নাম এবং স্বীকৃতি প্রদানের তারিখ উল্লেখপূর্বক প্রত্যেক শিক্ষাবর্ষের শুরুতে একটি তালিকা প্রকাশ করিবে। (৪) বাংলাদেশের বাহিরে অবস্থিত ভেটেরিনারি শিক্ষা বিষয়ে ডিগ্রি বা ডিপ্লোমাধারী ব্যক্তিকে এই আইনের অধীনে উক্ত ডিগ্রি বা ডিপ্লোমার স্বীকৃতি অর্জনের লক্ষ্যে কাউন্সিলের নিকট আবেদন করিতে হইবে। (৫) উপ-ধারা (৪) অনুযায়ী বাংলাদেশের বাহিরে অর্জিত ডিগ্রি সংশ্লিষ্ট দেশের কাউন্সিল বা অনুরূপ সংস্থা কর্তৃক স্বীকৃত হইলে, আবেদনকারী, কাউন্সিল কর্তৃক নির্ধারিত পরীক্ষায় অংশগ্রহণ করিবে এবং এইরূপ পরীক্ষায় উত্তীর্ণ হইলে কাউন্সিল আবেদনকারীর ডিগ্রির স্বীকৃতি প্রদান করিবে।

End of ধারা ১৫. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only); Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল আইন, ২০১৯