Skip to content

বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল আইন, ২০১৯

ধারা ২৮অভিযোগ তদন্ত, ইত্যাদি

বলবৎ

ধারা ২৮

28. অভিযোগ তদন্ত, ইত্যাদি (১) নিবন্ধিত কোনো ভেটেরিনারিয়ান বা প্যারাভেটের বিরুদ্ধে পেশাগত অসদাচরণের অভিযোগ পাওয়া গেলে কাউন্সিল সংশ্লিষ্ট ভেটেরিনারি প্র্যাকটিশনার বা প্যারাভেটকে তাহার বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে কারণ দর্শাইবার জন্য, সময় উল্লেখপূর্বক, তাহাকে নোটিশ প্রদান করিবে। (২) উপ-ধারা (১) এর অধীন উক্ত নোটিশের জবাব সন্তোষজনক না হইলে বা প্রাথমিকভাবে উক্ত অভিযোগের সত্যতা প্রমাণিত হইলে কাউন্সিল উক্ত অভিযোগ তদন্তের জন্য ৩ (তিন) সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করিবে। (৩) উপ-ধারা (২) এর অধীনে গঠিত তদন্ত কমিটি আনীত অভিযোগের সত্যতা তদন্ত করিবে এবং তদন্তের প্রয়োজনে অভিযোগকারীসহ যে কোনো ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করিতে পারিবে বা অভিযোগের সহিত সংশ্লিষ্ট যে কোনো ব্যক্তিকে সাক্ষী হিসাবে উপস্থিত হইবার বা কোনো দলিল বা তথ্য প্রেরণ করিবার জন্য নোটিশ প্রদান করিতে পারিবে। (৪) উপ-ধারা (২) এর অধীন গঠিত তদন্ত কমিটির তদন্তে আনীত অভিযোগ প্রমাণিত হইলে তদন্ত কমিটি অভিযুক্ত ভেটেরিনারি প্র্যাকটিশনার বা প্যারাভেটের বিরুদ্ধে অভিযোগের ধরন বিবেচনা করিয়া তাহার নিবন্ধন ও সনদ বাতিল, স্থগিতকরণ, সতর্কীকরণ বা প্রশাসনিক জরিমানা আরোপের ব্যবস্থা গ্রহণের জন্য কাউন্সিলের নিকট সুপারিশ পেশ করিবে। (৫) তদন্তে অভিযোগ প্রমাণিত না হইলে অভিযুক্ত ভেটেরিনারি প্র্যাকটিশনার বা প্যারাভেটকে উক্ত অভিযোগ হইতে অব্যাহতি প্রদানের সুপারিশসহ কমিটি কাউন্সিলের নিকট প্রতিবেদন দাখিল করিবে। (৬) উপ-ধারা (৩) এর অধীন নোটিশপ্রাপ্ত ব্যক্তি কমিটিকে সহায়তা প্রদান করিতে বাধ্য থাকিবেন।

End of ধারা ২৮. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only); Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল আইন, ২০১৯