Skip to content

বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল আইন, ২০১৯

ধারা ৩০বেসরকারি ভেটেরিনারি ক্লিনিক, ডায়াগনোস্টিক সেন্টার, ইত্যাদির স্বীকৃতি

বলবৎ

ধারা ৩০

30. বেসরকারি ভেটেরিনারি ক্লিনিক, ডায়াগনোস্টিক সেন্টার, ইত্যাদির স্বীকৃতি (১) কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান বাণিজ্যিক প্রয়োজনে কোনো ভেটেরিনারি ক্লিনিক, সেবা কেন্দ্র, খাদ্য ও ঔষধ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, প্রাণি জবাইখানা, প্রজনন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, প্রাণি পুনর্বাসন কেন্দ্র বা ডায়াগনোস্টিক সেন্টার পরিচালনা করিতে চাহিলে তাহাকে স্বীকৃতির জন্য নির্ধারিত পদ্ধতিতে কাউন্সিলের নিকট আবেদন করিতে হইবে। (২) কাউন্সিল উপ-ধারা (১) এর অধীন প্রাপ্ত আবেদনপত্র বিবেচনা করিয়া, সরকারের পূর্বানুমোদনক্রমে, নির্ধারিত পদ্ধতি ও মানদণ্ডে প্রার্থিত প্রতিষ্ঠান পরিচালনার স্বীকৃতি প্রদান করিতে পারিবে। (৩) কাউন্সিল উপ-ধারা (২) এর অধীন স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠানের নাম, বিস্তারিত বিবরণ ও এতদ্‌সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য একটি নিবন্ধন বহিতে অন্তর্ভুক্ত করিবে এবং উহার তালিকা প্রকাশ ও সংরক্ষণ করিবে।

End of ধারা ৩০. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only); Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল আইন, ২০১৯