বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল আইন, ২০১৯
ধারা ৪১ফি আদায়, ইত্যাদি
বলবৎ
ধারা ৪১
41. ফি আদায়, ইত্যাদি (১) কাউন্সিল নির্ধারিত পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ, সনদ প্রদান, সনদ নবায়ন বা অন্য কোনো সেবার জন্য বিধি দ্বারা নির্ধারিত ফি আদায় করিতে পারিবে। (২) উপ-ধারা (১) এর অধীন নির্ধারিত ফিসমূহ কাউন্সিল, সময় সময়, সরকারি গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে পুনঃনির্ধারণ করিতে পারিবে: তবে শর্ত থাকে যে, বিধি প্রণীত না হওয়া পর্যন্ত কাউন্সিল সরকারের পূর্বানুমোদনক্রমে আদেশ দ্বারা উপ-ধারা (১) এ নির্ধারিত ফি আদায় করিতে পারিবে।