বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল আইন, ২০১৯
ধারা ৪৬হিসাব রক্ষণ ও নিরীক্ষা
ধারা ৪৬
46. হিসাব রক্ষণ ও নিরীক্ষা (১) কাউন্সিল, সরকার কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে, যথাযথ ভাবে উহার হিসাব সংরক্ষণ করিবে এবং হিসাবের বার্ষিক বিবরণী প্রস্তুত করিবে। (২) বাংলাদেশের মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক, অতঃপর মহা হিসাব-নিরীক্ষক নামে অভিহিত, প্রতি বৎসর কাউন্সিলের হিসাব নিরীক্ষা করিবেন এবং নিরীক্ষা রিপোর্টের একটি করিয়া অনুলিপি সরকার ও কাউন্সিল এর নিকট পেশ করিবেন। (৩) উপ-ধারা (২) এ উল্লিখিত নিরীক্ষা রিপোর্টে কোনো আপত্তি উত্থাপিত হইলে উহা নিষ্পত্তির জন্য কাউন্সিল অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করিবে। (৪) উপ-ধারা (২) মোতাবেক হিসাব নিরীক্ষার উদ্দেশ্যে, মহা হিসাব-নিরীক্ষক বা তাহার নিকট হইতে এতদুদ্দেশ্যে ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি কাউন্সিলের সকল রেকর্ড, দলিল-দস্তাবেজ, নগদ বা ব্যাংকে গচ্ছিত অর্থ, জামানত, ভান্ডার এবং অন্যবিধ সম্পত্তি পরীক্ষা করিয়া দেখিতে পারিবেন এবং কাউন্সিল কার্য নির্বাহী কমিটির সভাপতি, সহ-সভাপতি বা কোনো সদস্য বা যে কোনো কর্মচারী বা সংশ্লিষ্ট অন্য কোনো ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করিতে পারিবেন।