বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল আইন, ২০১৯
ধারা ৯উপদেষ্টা কমিটি
ধারা ৯
9. উপদেষ্টা কমিটি (১) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে কাউন্সিলের একটি উপদেষ্টা কমিটি গঠিত হইবে, যথাঃ- (ক) মন্ত্রী বা প্রতিমন্ত্রী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, যিনি উহার সভাপতিও হইবেন; (খ) জাতীয় সংসদের স্পীকার কর্তৃক মনোনীত ২ (দুই) জন সংসদ-সদস্য তন্মধ্যে ১(এক) জন মহিলা সংসদ-সদস্য হইবেন; (গ) সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়; (ঘ) নিবন্ধিত ভেটেরিনারিয়ানদের মধ্য হইতে, কাউন্সিলের সহিত পরামর্শ সাপেক্ষে, সরকার কর্তৃক মনোনীত ৪ (চার) জন সদস্য, যাহারা হইবেন- (অ) বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের ১ (এক) জন প্রাক্তন সভাপতি; (আ) বিশ্ববিদ্যালয়ে কর্মরত বা প্রাক্তন ১ (এক) জন উপাচার্য বা ভেটেরিনারি অনুষদের ১ (এক) জন ডিন; (ই) প্রাণিসম্পদ অধিদপ্তরের ১ (এক) জন অবসরপ্রাপ্ত মহাপরিচালক; এবং (ঈ) বাংলাদেশ ভেটেরিনারি এসোসিয়েশনের ১(এক) জন প্রাক্তন সভাপতি। (২) কাউন্সিলের সদস্য-সচিব উপদেষ্টা কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করিবেন। (৩) প্রতি বৎসর কমপক্ষে ১ (এক) বার উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত হইবে। (৪) ভেটেরিনারি কাউন্সিলের সার্বিক কার্যক্রম ও সেবার মান উন্নয়নের জন্য কাউন্সিল, সময় সময় উপদেষ্টা কমিটির নিকট হইতে পরামর্শ এবং দিক-নির্দেশনা গ্রহণ করিতে পারিবেন। (৫) উপদেষ্টা কমিটির অন্যূন এক-তৃতীয়াংশ সদস্যের উপস্থিতিতে সভার কোরাম গঠিত হইবে, তবে মুলতবি সভার ক্ষেত্রে কোনো কোরামের প্রয়োজন হইবে না। (৬) উপদেষ্টা কমিটির মেয়াদ হইবে ৪ (চার) বৎসর এবং উক্ত মেয়াদে সদস্যগণ স্বীয় দায়িত্ব পালন করিবেন। (৭) উপদেষ্টা কমিটির যে কোনো সদস্য কার্যনির্বাহী কমিটির সভাপতির উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদত্যাগ করিতে পারিবেন।