বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান আইন, ২০২০
ধারা ২সংজ্ঞা
বলবৎ
ধারা ২
2. সংজ্ঞা বিষয় বা পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে,- (১) ‘‘দেশীয় খেলাধুলা’’ অর্থ এই আইনের তপশিলে বর্ণিত খেলাসমূহ; (২) ‘‘প্রবিধান’’ অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান; (৩) ‘‘প্রতিষ্ঠান’’ অর্থ ধারা ৩ এর অধীন প্রতিষ্ঠিত বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি); (৪) ‘‘বিধি’’ অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; (৫) ‘‘বোর্ড’’ অর্থ ধারা ৭ এর অধীন গঠিত পরিচালনা বোর্ড; এবং (৬) ‘‘মহাপরিচালক’’ অর্থ প্রতিষ্ঠানের মহাপরিচালক।