Skip to content

বাংলাদেশ সড়ক পরিবহণ কর্পোরেশন আইন, ২০২০

ধারা ১০চেয়ারম্যান

বলবৎ

ধারা ১০

10. চেয়ারম্যান (১) কর্পোরেশনের একজন চেয়ারম্যান থাকিবে। (২) চেয়ারম্যান প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত অসামরিক কর্মচারীদের মধ্য হইতে সরকার কর্তৃক নিযুক্ত হইবেন। (৩) চেয়ারম্যানের পদ শূন্য হইলে বা অনুপস্থিতি বা অন্য কোনো কারণে চেয়ারম্যান তাহার দায়িত্ব পালনে অসমর্থ হইলে উক্ত শূন্যপদে নবনিযুক্ত চেয়ারম্যান কার্যভার গ্রহণ না করা পর্যন্ত, বা চেয়ারম্যান পুনরায় স্বীয় দায়িত্ব পালনে সমর্থ না হওয়া পর্যন্ত সরকার কর্তৃক মনোনীত কোনো সরকারি কর্মচারী চেয়ারম্যান হিসাবে পালন করিবেন।

End of ধারা ১০. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ সড়ক পরিবহণ কর্পোরেশন আইন, ২০২০