Skip to content

বাংলাদেশ সড়ক পরিবহণ কর্পোরেশন আইন, ২০২০

ধারা ২৬সরকারি নির্দেশনা প্রদানের ক্ষমতা

বলবৎ

ধারা ২৬

26. সরকারি নির্দেশনা প্রদানের ক্ষমতা (১) পরিচালনা পর্ষদ কর্তৃক গৃহীত কোনো সিদ্ধান্ত এই আইন বা সরকারি স্বার্থের পরিপন্থি হইলে সরকার উক্ত সিদ্ধান্তের বাস্তবায়ন রহিত করিতে পারিবে। (২) এই আইনে অন্তর্ভুক্ত নহে এইরূপ বিষয়ে সরকার বাস্তবতা বিবেচনা করিয়া স্বপ্রণোদিত হইয়া নির্দেশনা জারি করিতে পারিবে এবং কর্পোরেশন অনুরূপ নির্দেশনা বাস্তবায়ণ করিবে। (৩) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, কর্পোরেশন সরকারের নির্দেশনা চাহিতে পারিবে এবং সরকার উপযুক্ত বিবেচনা করিয়া প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করিবে এবং কর্পোরেশন অনুরূপ নির্দেশনা বাস্তবায়ণ করিবে।

End of ধারা ২৬. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ সড়ক পরিবহণ কর্পোরেশন আইন, ২০২০