Skip to content

বাংলাদেশ সড়ক পরিবহণ কর্পোরেশন আইন, ২০২০

ধারা ৮পরিচালনা পর্ষদের সভা

বলবৎ

ধারা ৮

8. পরিচালনা পর্ষদের সভা (১) প্রতি বৎসরে পরিচালনা পর্ষদের অন্যূন ৪ (চার)টি সভা চেয়ারম্যান কর্তৃক নির্ধারিত সময় ও স্থানে অনুষ্ঠিত হইবে। (২) চেয়ারম্যান পরিচালনা পর্ষদের সকল সভায় সভাপতিত্ব করিবেন এবং তাহার অনুপস্থিতিতে তৎকর্তৃক মনোনীত কোনো সদস্য সভায় সভাপতিত্ব করিবেন, তবে এতদুদ্দেশ্যে কোনো মনোনয়ন না থাকিলে, উপস্থিত সদস্যবৃন্দ কর্তৃক নির্বাচিত কোনো সদস্য সভায় সভাপতিত্ব করিবেন। (৩) পরিচালনা পর্ষদের সভার কোরাম গঠনের জন্য চেয়ারম্যান, প্রশাসনিক বিভাগ বা অর্থ বিভাগের সদস্যসহ অন্যূন ৭ (সাত) জন সদস্যের উপস্থিতির প্রয়োজন হইবে: তবে থাকে যে, কোনো মুলতবি সভার ক্ষেত্রে কোরামের প্রয়োজন হইবে না। (৪) চেয়ারম্যান কর্তৃক জরুরি বলিয়া প্রত্যয়িত সভা ব্যতিরেকে সকল সভা অনুষ্ঠানের জন্য সদস্য-সচিব কর্তৃক অন্যূন ৭ (সাত) দিন পূর্বে বিজ্ঞপ্তি প্রদান করিতে হইবে। (৫) প্রতিটি সভায় চেয়ারম্যানসহ প্রত্যেক সদস্যের একটি করিয়া ভোট থাকিবে এবং ভোটের সমতার ক্ষেত্রে চেয়ারম্যানের একটি দ্বিতীয় বা নির্ণায়ক ভোট থাকিবে। (৬) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, পরিচালনা পর্ষদের সদস্য নহে অথচ সভার আলোচ্য বিষয়ে সংশ্লিষ্টতা বা অভিজ্ঞতা রহিয়াছে এমন কোনো ব্যক্তি পরিচালনা পর্ষদ কর্তৃক আমন্ত্রিত হইলে, তিনি পরিচালনা পর্ষদের সভায় উপস্থিত থাকিবেন এবং আলোচনায় অংশগ্রহণ করিবার অধিকারী হইবেন, তবে তাহার কোনো ভোটাধিকার থাকিবে না। (৭) কেবল কোনো সদস্য পদে শূন্যতা বা পরিচালনা পর্ষদ গঠনে ত্রুটি থাকিবার কারণে পরিচালনা পর্ষদের কোনো কার্য বা কার্যধারা অবৈধ হইবে না বা তৎসম্পর্কে কোনো প্রশ্নও উত্থাপন করা যাইবে না।

End of ধারা ৮. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ সড়ক পরিবহণ কর্পোরেশন আইন, ২০২০