Skip to content

বাংলাদেশ বাতিঘর আইন, ২০২০

ধারা ১৫এক বন্দরে পরিশোধযোগ্য বাতিঘর মাশুল অন্য বন্দরে পরিশোধ অথবা আদায় সংক্রান্ত বিধান

বলবৎ

ধারা ১৫

15. এক বন্দরে পরিশোধযোগ্য বাতিঘর মাশুল অন্য বন্দরে পরিশোধ অথবা আদায় সংক্রান্ত বিধান (১) কোনো জাহাজের মাস্টার কোনো বন্দরের পাওনা বাতিঘর মাশুল পরিশোধ না করিয়া বন্দর ত্যাগপূর্বক বাংলাদেশের অন্য কোনো বন্দরে গমন করিলে প্রথমোক্ত বন্দরের কাস্টমস কমিশনার পরবর্তী বন্দরের কাস্টমস কমিশনারকে বকেয়া আদায়ের জন্য লিখিতভাবে অনুরোধ করিবেন। (২) কোনো কাস্টমস কমিশনারের নিকট উপ-ধারা (১) এর অধীন বকেয়া বাতিঘর মাশুল আদায়ের নিমিত্ত অনুরোধ প্রাপ্ত হইলে, তিনি সংশ্লিষ্ট জাহাজের উপর এই আইনের অধীন প্রথম বন্দরে পরিশোধযোগ্য করের সমপরিমাণ কর আরোপ ও আদায় করিবেন এবং আদায়কৃত উক্ত অর্থের পরিমাণ উল্লেখপূর্বক উক্ত কাস্টমস কমিশনার কর্তৃক প্রদত্ত রশিদ হিসাবে গ্রহণযোগ্য হইবে।

End of ধারা ১৫. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ বাতিঘর আইন, ২০২০