Skip to content

বাংলাদেশ বাতিঘর আইন, ২০২০

ধারা ১৭বাতিঘরের মাশুল হইতে অব্যাহতি

বলবৎ

ধারা ১৭

17. বাতিঘরের মাশুল হইতে অব্যাহতি নিম্নবর্ণিত শ্রেণির কোনো জাহাজ এই আইনের অধীন আরোপিত বাতিঘরের মাশুলের আওতাবহির্ভূত থাকিবে, যথা:- (ক) কোনো দেশি বা বিদেশি রাষ্ট্রীয় মালিকানাধীন জাহাজ যাহা কোনো ভাড়া আদায়ের উদ্দেশ্যে মালামাল অথবা যাত্রী পরিবহণ করে না; (খ) ১০ (দশ) টনের নিম্নের যে কোনো জাহাজ; এবং (গ) সরকার কর্তৃক, সময় সময়, সরকারি গেজেটে প্রজ্ঞাপনের দ্বারা, সম্পূর্ণ অথবা আংশিকভাবে অব্যাহতিপ্রাপ্ত অন্য যে কোনো শ্রেণির জাহাজ।

End of ধারা ১৭. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ বাতিঘর আইন, ২০২০