গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২০
ধারা ২সংজ্ঞা
প্রথম অধ্যায় প্রারম্ভিক
ধারা ২
2. সংজ্ঞা বিষয় অথবা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে¾ (১) ‘‘ইমারত’’ অর্থ Building Construction Act, 1952 (Act No. II of 1953) এর section 2(b) এ সংজ্ঞায়িত building; (২) ‘‘কর্তৃপক্ষ’’ অর্থ ধারা ৩ এর অধীন প্রতিষ্ঠিত গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ; (৩) ‘‘কোম্পানি’’ অর্থ কোম্পানী আইন, ১৯৯৪ (১৯৯৪ সনের ১৮ নং আইন) এর ধারা ২(ঘ) তে সংজ্ঞায়িত কোনো কোম্পানি; (৪) ‘‘ক্ষমতাপ্রাপ্ত কর্মচারী’’ অর্থ এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে কর্তৃপক্ষ কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষের কোনো কর্মচারী; (৫) ‘‘চেয়ারম্যান’’ অর্থ কর্তৃপক্ষের চেয়ারম্যান; (৬) ‘‘তহবিল’’ অর্থ ধারা ৩১ এ উল্লিখিত তহবিল; (৭) ‘‘নির্ধারিত’’ অর্থ বিধি বা, ক্ষেত্রমত, প্রবিধান দ্বারা নির্ধারিত; (৮) ‘‘প্রবিধান’’ অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান; (৯) ‘‘বিধি’’ অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; (১০) ‘‘ব্যক্তি’’ অর্থে যে কোনো প্রতিষ্ঠান, কোম্পানি বা সংস্থা, উহা নিবন্ধিত হউক বা না হউক, অন্তর্ভুক্ত হইবে; (১১) ‘‘মহাপরিকল্পনা (Master Plan’’ অর্থ ধারা ১১ এর অধীন প্রণীত মহাপরিকল্পনা; (১২) ‘‘সচিব’’ অর্থ কর্তৃপক্ষের সচিব; (১৩) ‘‘সদস্য’’ অর্থ কর্তৃপক্ষের যে কোনো সদস্য; (১৪) ‘‘সার্বক্ষণিক সদস্য’’ অর্থ কর্তৃপক্ষের কোনো সার্বক্ষণিক সদস্য; এবং (১৫) ‘‘স্থানীয় কর্তৃপক্ষ’’ অর্থ ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা এবং সিটি কর্পোরেশনসহ কোনো আইনের অধীন কোনো নির্দিষ্ট কার্যাদি সম্পাদনের জন্য প্রতিষ্ঠিত কোনো কর্তৃপক্ষ বা প্রতিষ্ঠান।