Skip to content

বাংলাদেশ প্রকৌশল গবেষণা কাউন্সিল আইন, ২০২০

ধারা ২০কাউন্সিলের তহবিল

বলবৎ

ধারা ২০

20. কাউন্সিলের তহবিল (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, বাংলাদেশ প্রকৌশল গবেষণা কাউন্সিল তহবিল নামে কাউন্সিলের একটি তহবিল থাকিবে এবং উক্ত তহবিলে নিম্নবর্ণিত অর্থ জমা হইবে, যথা :¾ (ক) সরকার কর্তৃক প্রদত্ত মঞ্জুরি বা অনুদান; (খ) সরকারের পূর্বানুমোদনক্রমে, বিদেশি কোনো ব্যক্তি, সরকার বা সংস্থা বা আন্তর্জাতিক কোনো সংস্থা হইতে প্রাপ্ত অনুদান বা ঋণ; (গ) গবেষণাস্বত্ব ও সেবা হইতে প্রাপ্ত আয়; (ঘ) কোনো স্থানীয় ব্যক্তি বা কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনুদান; (ঙ) কাউন্সিল কর্তৃক বিনিয়োগকৃত অর্থ হইতে প্রাপ্ত মুনাফা বা কাউন্সিলের অন্য সম্পদ হইতে উদ্ভূত আয়; এবং (চ) অন্য কোনো উৎস হইতে প্রাপ্ত অর্থ। (২) উপ-ধারা (১) এ উল্লিখিত তহবিলের অর্থ কোনো তপশিলি ব্যাংকে কাউন্সিলের নামে জমা রাখিতে হইবে এবং বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে উক্ত তহবিল পরিচালিত হইবে। (৩) উপ-ধারা (১) এ উল্লিখিত তহবিলের অর্থ হইতে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে কাউন্সিলের প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করা যাইবে : তবে শর্ত থাকে যে, কাউন্সিলের উক্ত ব্যয় নির্বাহের ক্ষেত্রে, সরকারি আর্থিক বিধি-বিধান অনুসরণ করিতে হইবে। ব্যাখ্যা।¾ এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে, ‘‘তপশিলি ব্যাংক’’ বলিতে Bangladesh Bank Order, 1972 (P. O. No. 127 of 1972) এর Article 2(j) এ সংজ্ঞায়িত “Scheduled Bank” কে বুঝাইবে ।

End of ধারা ২০. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only); গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ প্রকৌশল গবেষণা কাউন্সিল আইন, ২০২০