Skip to content

বাংলাদেশ প্রকৌশল গবেষণা কাউন্সিল আইন, ২০২০

ধারা ২৪বার্ষিক প্রতিবেদন

বলবৎ

ধারা ২৪

24. বার্ষিক প্রতিবেদন (১) কাউন্সিল, প্রতি অর্থ বৎসর সমাপ্তির পর উহার পরিচালনা ও প্রশাসনসহ তৎকর্তৃক সম্পাদিত কার্যাবলির বিবরণ সংবলিত একটি বার্ষিক প্রতিবেদন প্রস্তুত করিবে। (২) কাউন্সিল উপ-ধারা (১) এর অধীন প্রস্তুতকৃত বার্ষিক প্রতিবেদন প্রতি অর্থ বৎসর সমাপ্তির পরবর্তী ৩ (তিন) মাসের মধ্যে সরকারের নিকট পেশ করিবে। (৩) সরকার, প্রয়োজনবোধে, যে কোনো সময় কাউন্সিলের নিকট হইতে কোনো বিষয়ের উপর প্রতিবেদন, বিবরণী, হিসাব পরিসংখ্যান বা অন্যান্য তথ্য আহবান করিতে পারিবে এবং কাউন্সিল উহা সরকারের নিকট সরবরাহ করিতে বাধ্য থাকিবে।

End of ধারা ২৪. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only); গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ প্রকৌশল গবেষণা কাউন্সিল আইন, ২০২০