বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস্ আইন, ২০২০
ধারা ২সংজ্ঞা
ধারা ২
2. সংজ্ঞা বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে¾ (১) ‘ইনস্টিটিউট’ অর্থ এই আইনের ধারা ৪ এর অধীন প্রতিষ্ঠিত বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস্ (BRiCM); (২) ‘কর্মচারী’ অর্থ ইনস্টিটিউটের কর্মচারী এবং বিজ্ঞানীও ইহার অন্তর্ভুক্ত হইবে; (৩) ‘ট্রেসেবিলিটি’ অর্থ কোনো পরিমাপ ফলাফলের মান অবিচ্ছিন্ন তুলনা শিকলের (unbroken chain) মাধ্যমে আন্তর্জাতিক মান এককের (International System of Units-SI Unit) সহিত সম্পর্কিতকরণ; (৪) ‘তহবিল’ অর্থ এই আইনের ধারা ১৭ এর অধীন গঠিত তহবিল; (৫) ‘প্রবিধান’ অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান; (৬) ‘পর্ষদ’ অর্থ এই আইনের ধারা ৮ এর অধীন গঠিত পরিচালনা পর্ষদ; (৭) ‘বিজ্ঞানী’ অর্থ ইনস্টিটিউটে সায়েন্টিফিক অফিসার ও তদূর্ধ্ব পদে নিয়োগপ্রাপ্ত কর্মচারী; (৮) ‘বিধি’ অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; (৯) ‘মহাপরিচালক’ অর্থ ইনস্টিটিউটের মহাপরিচালক; এবং (১০) ‘সভাপতি’ অর্থ পর্ষদের সভাপতি।
সূচিপত্র দেখুন: বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস্ আইন, ২০২০