Skip to content

বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস্ আইন, ২০২০

ধারা ২৭রহিতকরণ ও হেফাজত

বলবৎ

ধারা ২৭

27. রহিতকরণ ও হেফাজত (১) এই আইন কার্যকর হইবার সঙ্গে সঙ্গে, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের অধীন ‘এস্টাবলিশমেন্ট অব ডেজিগনেটেড রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস্’ শীর্ষক প্রকল্পের মাধ্যমে সৃষ্ট ‘ডেজিগনেটেড রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস্’, অতঃপর বিলুপ্ত ইনস্টিটিউট বলিয়া উল্লিখিত, বিলুপ্ত হইবে। (২) উপ-ধারা (১) এর অধীন বিলুপ্ত হওয়া সত্ত্বেও বিলুপ্ত ইনস্টিটিউট কর্তৃক কৃত কোনো কার্য বা গৃহীত ব্যবস্থা, ইস্যুকৃত আদেশ বা বিজ্ঞপ্তি, প্রদত্ত সিদ্ধান্ত, সম্পাদিত দলিল বা চুক্তিপত্র বা চলমান কোনো কার্য এই আইনের অধীন কৃত, গৃহীত, ইস্যুকৃত, প্রদত্ত, সম্পাদিত বা চলমান বলিয়া গণ্য হইবে। (৩) এই আইন প্রবর্তনের সঙ্গে সঙ্গে বিলুপ্ত ইনস্টিটিউটের এবং ‘ডেভেলপমেন্ট অব আইএসও ১৭০২৫ অ্যাক্রিডেটেড ইনস্ট্রুমেন্টেশন ক্যালিব্রেশন সার্ভিস ল্যাবরেটরি ফর কেমিক্যাল মেজারমেন্টস্’, ‘Support to BCSIR Instrumentation & Calibration Service Laboratory ICSL for Chemical Metrology under Better Quality Infrastructure-BEST Program’, ‘এস্টাবলিশমেন্ট অব ডেজিগনেটেড রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস্’ এবং ‘কেমিক্যাল মেট্রোলজি অবকাঠামো সমৃদ্ধকরণ’ শীর্ষক প্রকল্পসমূহের সকল অধিকার, ক্ষমতা, কর্তৃত্ব ও সুযোগ-সুবিধা, যাবতীয় স্থাবর ও অস্থাবর সম্পদ, যন্ত্রপাতি, নগদ অর্থ, ব্যাংকের স্থিতি, মঞ্জুরি ও তহবিল, তৎসংশ্লিষ্ট বা উদ্ভূত অন্য সকল প্রকার অধিকার ও স্বার্থ এবং সকল হিসাব বহি, রেজিস্টার, রেকর্ড ও তৎসম্পর্কিত অন্য সকল প্রকার দলিল ইনস্টিটিউটের নিকট হস্তান্তরিত ও ন্যস্ত হইয়াছে বলিয়া গণ্য হইবে এবং সকল প্রকার ঋণ, দায় ও দায়িত্ব এবং উহার দ্বারা, উহার পক্ষে বা উহার সহিত সম্পাদিত সকল চুক্তি সরকারের ভিন্নরূপ কোনো নির্দেশ না থাকিলে, ইনস্টিটিউটের ঋণ, দায় ও দায়িত্ব এবং উহার দ্বারা, উহার পক্ষে বা উহার সহিত সম্পাদিত সকল চুক্তি হিসাবে গণ্য হইবে। (৪) বিলুপ্ত ইনস্টিটিউটে রাজস্বপদে ইতোমধ্যে নিয়োগকৃত কর্মচারী এই আইনের অধীন গঠিত ইনস্টিটিউটের কর্মচারী বলিয়া গণ্য হইবেন। (৫) বিলুপ্ত ইনস্টিটিউটে কর্মরত বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের কোনো কর্মচারী ইচ্ছাপোষণ করিলে এবং ইনস্টিটিউট প্রয়োজন মনে করিলে, ইনস্টিটিউটে কর্মরত থাকিতে পারিবেন এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের জ্যেষ্ঠতা ও ধারাবাহিকতা বজায় রাখিয়া এই আইন প্রবর্তনের তারিখ হইতে ইনস্টিটিউটের নিয়মিত কর্মচারী বলিয়া গণ্য হইবেন এবং উক্তক্ষেত্রে ইনস্টিটিউট কর্তৃক প্রণীত চাকরি প্রবিধান তাহার জন্য প্রযোজ্য হইবে। (৬) উপ-ধারা (৫) এর অধীন কোনো কর্মচারী ইনস্টিটিউটে নিয়োজিত থাকিতে ইচ্ছাপোষণ না করিলে তিনি, এই আইন কার্যকর হইবার ৩ (তিন) মাসের মধ্যে, লিখিতভাবে মহাপরিচালকের নিকট এতদসংক্রান্ত অভিপ্রায় ব্যক্ত করিতে পারিবেন।

End of ধারা ২৭. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only); Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস্ আইন, ২০২০