Skip to content

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০

ধারা ২৫বিভাগ

বলবৎ

ধারা ২৫

25. বিভাগ (১) বিশ্ববিদ্যালয়ে শিক্ষাদান করা হয় এমন কোনো বিষয়ের সকল শিক্ষকের সমন্বয়ে এক বা একাধিক বিভাগ গঠিত হইবে। (২) বিভাগের অধ্যাপকগণের মধ্য হইতে জ্যেষ্ঠতার ভিত্তিতে পালাক্রমে ৩ (তিন) বৎসর মেয়াদে উপাচার্য কর্তৃক বিভাগীয় চেয়ারম্যান নিযুক্ত হইবেন : তবে শর্ত থাকে যে, যদি কোনো বিভাগে অধ্যাপক না থাকেন তাহা হইলে উপাচার্য সহযোগী অধ্যাপকগণের মধ্য হইতে জ্যেষ্ঠতার ভিত্তিতে পালাক্রমে ১ (এক) জনকে বিভাগীয় চেয়ারম্যান নিযুক্ত করিবেন। (৩) যদি কোনো বিভাগে সহযোগী অধ্যাপক না থাকেন তাহা হইলে উপাচার্য সহকারী অধ্যাপকগণের মধ্য হইতে জ্যেষ্ঠতার ভিত্তিতে ১ (এক) জনকে বিভাগীয় চেয়ারম্যান নিযুক্ত করিবেন : তবে শর্ত থাকে যে, সহকারী অধ্যাপক পদমর্যাদার নিম্নে কোনো শিক্ষককে বিভাগীয় চেয়ারম্যান পদে নিযুক্ত করা যাইবে না। ব্যাখ্যা।¾ এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে পদবি ও পদমর্যাদার ভিত্তিতে জ্যেষ্ঠতা নির্ধারণ করা হইবে এবং কোনো ক্ষেত্রে পদবি ও পদমর্যাদা সমান হইলে সমপদে চাকুরীকালের মেয়াদের ভিত্তিতে জ্যেষ্ঠতা নির্ধারণ করা হইবে। (৪) ডিনের সাধারণ তত্ত্বাবধানে বিভাগীয় চেয়ারম্যান বিভাগের কার্য পরিচালনা ও সমন্বয় সাধনের জন্য দায়ী থাকিবেন। (৫) একাডেমিক কাউন্সিল এবং উপাচার্য কর্তৃক সময় সময় প্রদত্ত নির্দেশ অনুসরণ ও প্রতিপালন সাপেক্ষে বিভাগীয় চেয়ারম্যান তাহার বিভাগে শিক্ষাদান ও গবেষণা সংগঠন ও পরিচালনার জন্য ডিনের নিকট দায়ী থাকিবেন। (৬) বিভাগীয় চেয়ারম্যান বিধি ও সংবিধি দ্বারা নির্ধারিত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করিবেন। (৭) প্রত্যেক বিভাগ সংশ্লিষ্ট বিভাগীয় চেয়ারম্যানের তত্ত্বাবধানে পরিচালিত হইবে এবং চেয়ারম্যান বিভাগের দৈনন্দিন কার্যাবলি সম্পাদন করিবেন। (৮) প্রত্যেক বিভাগে উক্ত বিভাগের সকল শিক্ষক সমন্বয়ে একটি একাডেমিক কমিটি গঠিত হইবে এবং উক্ত কমিটি নিম্নবর্ণিত কার্যাদি সম্পাদন করিবে, যথা :¾ (ক) শিক্ষার্থী ভর্তি; (খ) পাঠ্যসূচি প্রণয়ন; (গ) পরীক্ষা গ্রহণ; (ঘ) শিক্ষাদান; এবং (ঙ) শিক্ষার্থীদের শিক্ষা সহায়ক কার্যাবলী। (৯) বিভাগের নীতি নির্ধারণী বিষয়াদি বিভাগীয় একাডেমিক কমিটির অধীন থাকিবে। (১০) প্রত্যেক বিভাগের মোট শিক্ষক সংখ্যার এক-তৃতীয়াংশ শিক্ষক সমন্বয়ে জ্যেষ্ঠতার ভিত্তিতে একটি বিভাগীয় পরিকল্পনা কমিটি গঠিত হইবে : তবে শর্ত থাকে যে, উক্ত কমিটির সদস্য সংখ্যা অন্যূন ৩ (তিন) জন হইতে হইবে। (১১) বিভাগীয় পরিকল্পনা কমিটি নিম্নবর্ণিত কার্যাবলি সম্পাদন করিবে, যথা :¾ (ক) বিভাগের সম্প্রসারণ; এবং (খ) শিক্ষক ও কর্মচারী নিয়োগ।

End of ধারা ২৫. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only); গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০