Skip to content

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০

ধারা ১৪রেজিস্ট্রার

বলবৎ

ধারা ১৪

14. রেজিস্ট্রার আচার্য, তদকর্তৃক নির্ধারিত শর্তে ও মেয়াদে একজন কৃষিবিদকে রেজিস্ট্রার হিসাবে নিয়োগদান করিবেন এবং তিনি বিশ্ববিদ্যালয়ের আবাসিক কর্মচারী হইবেন এবং তিনি¾ (ক) সিন্ডিকেট এবং একাডেমিক কাউন্সিলের সাচিবিক দায়িত্ব পালন করিবেন; (খ) উপাচার্য কর্তৃক তাহার হেফাজতে ন্যস্ত সকল গোপনীয় প্রতিবেদন, বিশ্ববিদ্যালয়ের সকল রেকর্ডপত্র, দলিলপত্র ও সাধারণ সিলমোহর, ইত্যাদি রক্ষণাবেক্ষণ করিবেন; (গ) সিন্ডিকেট কর্তৃক তাহার তত্ত্বাবধানে ন্যস্ত বিশ্ববিদ্যালয়ের সকল সম্পত্তির তত্ত্বাবধায়ক হইবেন; (ঘ) বিশ্ববিদ্যালয়ের পক্ষে বিশ্ববিদ্যালয়ের সকল অফিস সংক্রান্ত চিঠিপত্র আদান-প্রদান করিবেন; (ঙ) সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল এবং উপাচার্য কর্তৃক প্রদত্ত অন্যান্য দায়িত্ব পালন করিবেন; (চ) বিশ্ববিদ্যালয়ের পক্ষে অর্থ সংক্রান্ত চুক্তি ব্যতীত অন্যান্য সকল চুক্তিতে স্বাক্ষর করিবেন; এবং (ছ) বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করিবেন।

End of ধারা ১৪. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only); গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০