Skip to content

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০

ধারা ১৮সিন্ডিকেট

বলবৎ

ধারা ১৮

18. সিন্ডিকেট (১) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে সিন্ডিকেট গঠিত হইবে, যথা :¾ (ক) উপাচার্য, যিনি উহার চেয়ারম্যানও হইবেন; (খ) আচার্য কর্তৃক মনোনীত বাংলাদেশের অন্য কোনো সরকারি কৃষি বিশ্ববিদ্যালয়ের ১ (এক) জন উপাচার্য; (গ) স্পীকার কর্তৃক মনোনীত ২ (দুই) জন সংসদ সদস্য; (ঘ) উপউপাচার্য; (ঙ) ট্রেজারার; (চ) বিভাগীয় কমিশনার, সিলেট; (ছ) নির্বাহী চেয়ারম্যান, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল; (জ) মহাপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর; (ঝ) সরকার কর্তৃক মনোনীত শিক্ষা মন্ত্রণালয়ের অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার ১ (এক) জন প্রতিনিধি; (ঞ) সরকার কর্তৃক মনোনীত কৃষি মন্ত্রণালয়ের অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার ১(এক) জন প্রতিনিধি; (ট) সরকার কর্তৃক মনোনীত বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট এবং বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট হইতে ১ (এক) জন করিয়া প্রতিনিধি; (ঠ) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান কর্তৃক মনোনীত ১ (এক) জন প্রতিনিধি; (ড) আচার্য কর্তৃক মনোনীত ২ (দুই) জন খ্যাতিসম্পন্ন কৃষিবিজ্ঞান বা বিজ্ঞান ও প্রযুক্তি বিশেষজ্ঞ; (ঢ) উপাচার্য কর্তৃক জ্যেষ্ঠতার ভিত্তিতে পালাক্রমে মনোনীত (দুই) জন ডিন; (ণ) আচার্য কর্তৃক মনোনীত বিশ্ববিদ্যালয়ের ২ (দুই) জন অধ্যাপক; (ত) কৃষি মন্ত্রণালয় কর্তৃক মনোনীত বেসরকারি পর্যায়ে প্রতিষ্ঠিত অগ্রগণ্য কৃষি উদ্যোক্তা, কৃষি সংশ্লিষ্ট খামার বা প্রতিষ্ঠানের ১ (এক) জন সফল ব্যক্তিত্ব; এবং (থ) রেজিস্ট্রার, যিনি উহার সদস্য-সচিবও হইবেন। (২) সিন্ডিকেটের মনোনীত কোনো সদস্য তাহার মনোনয়নের তারিখ হইতে ২ (দুই) বৎসর মেয়াদে স্বীয় পদে অধিষ্ঠিত থাকিবেন : তবে শর্ত থাকে যে, তাহার মেয়াদ সমাপ্ত হওয়া সত্ত্বেও তাহার স্থলাভিষিক্ত ব্যক্তি কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তিনি তাহার পদে বহাল থাকিবেন: আরও শর্ত থাকে যে, সিন্ডিকেটের কোনো সদস্য যে পদ বা প্রতিষ্ঠান হইতে মনোনীত হইয়াছিলেন তিনি যদি সেই পদ বা প্রতিষ্ঠানে না থাকেন, তাহা হইলে তিনি সিন্ডিকেটের সদস্য পদে অধিষ্ঠিত থাকিবেন না।

End of ধারা ১৮. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only); গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০