সামুদ্রিক মৎস্য (Marine Fisheries) আইন, ২০২০
ধারা ১০লাইসেন্স হস্তান্তর নিষিদ্ধ, ইত্যাদি
বলবৎ
তৃতীয় অধ্যায় লাইসেন্স সংক্রান্ত সাধারণ বিষয়াদি
ধারা ১০
10. লাইসেন্স হস্তান্তর নিষিদ্ধ, ইত্যাদি লাইসেন্স হস্তান্তরযোগ্য বা বিক্রয়যোগ্য হইবে না : তবে শর্ত থাকে যে, ব্যক্তিমালিকানার ক্ষেত্রে লাইসেন্স গ্রহীতার মৃত্যু হইলে মৃত ব্যক্তির বৈধ উত্তরাধিকারী বা নৌযানের মালিকানা পরিবর্তন হইলে নূতন মালিক বরাবরে ধারা ৮ এর বিধান সাপেক্ষে, নূতন লাইসেন্স প্রদান করা যাইবে।
সূচিপত্র দেখুন: সামুদ্রিক মৎস্য (Marine Fisheries) আইন, ২০২০