Skip to content

সামুদ্রিক মৎস্য (Marine Fisheries) আইন, ২০২০

ধারা ২৪লাইসেন্স ব্যতীত বিদেশি মৎস্য নৌযান কর্তৃক সংঘটিত অপরাধ

বলবৎপঞ্চম অধ্যায় বিদেশি মৎস্য নৌযান কর্তৃক মৎস্য আহরণ কার্যক্রম

পঞ্চম অধ্যায় বিদেশি মৎস্য নৌযান কর্তৃক মৎস্য আহরণ কার্যক্রম

ধারা ২৪

24. লাইসেন্স ব্যতীত বিদেশি মৎস্য নৌযান কর্তৃক সংঘটিত অপরাধ যদি কোনো বিদেশি মৎস্য নৌযান লাইসেন্স ব্যতীত- (ক) বাংলাদেশের সামুদ্রিক মৎস্য জলসীমায় প্রবেশ করে; (খ) মৎস্য আহরণ করে বা আহরণের উদ্যোগ গ্রহণ করে; (গ) মৎস্য বোঝাই (load), খালাশ (unload) বা এক নৌযান হইতে অন্য নৌযানে মৎস্য স্থানান্তর (tranship) বা ক্রয়-বিক্রয় করে; (ঘ) বেআইনিভাবে মৎস্য পরিবহন, পাচার বা অন্য কোনোভাবে মৎস্য সম্পদ বা পরিবেশের কোনো ক্ষতিসাধন করে বা ক্ষতিসাধন হইতে পারে এমন কোনো কাজ করে বা কাজ করিবার উদ্যোগ গ্রহণ করে বা উক্ত কাজে সহায়তা করে; বা (ঙ) জ্বালানি সরবরাহ বোঝাই বা খালাশ করে; তাহা হইলে উক্ত কার্য হইবে একটি অপরাধ।

End of ধারা ২৪. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only); Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: সামুদ্রিক মৎস্য (Marine Fisheries) আইন, ২০২০