Skip to content

মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০

ধারা ২০চিকিৎসকের সনদ ব্যতীত কর্মচারী বা শ্রমিক নিয়োগ নিষিদ্ধ

বলবৎষষ্ঠ অধ্যায় কারখানা বা স্থাপনার স্বাস্থ্যকর পরিবেশ

ষষ্ঠ অধ্যায় কারখানা বা স্থাপনার স্বাস্থ্যকর পরিবেশ

ধারা ২০

20. চিকিৎসকের সনদ ব্যতীত কর্মচারী বা শ্রমিক নিয়োগ নিষিদ্ধ (১) সিভিল সার্জন বা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার বা রেজিস্টার্ড কোনো চিকিৎসকের নিকট হইতে সংক্রামক কোনো রোগে আক্রান্ত নহে, এইরূপ চিকিৎসা সনদ ব্যতীত কারখানা বা স্থাপনায় কোনো কর্মচারী বা শ্রমিককে মৎস্য আহরণ, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, পরিবহণ বা মৎস্য ও মৎস্যপণ্য হ্যান্ডলিং সংশ্লিষ্ট কাজে নিয়োগ করা যাইবে না। (২) কারখানা বা স্থাপনায় কর্মরত অবস্থায় কোনো কর্মচারী বা শ্রমিক কোনো সংক্রামক রোগে আক্রান্ত হইলে উক্ত রোগমুক্তির পূর্ব পর্যন্ত তাহাকে উপ-ধারা (১) এ উল্লিখিত কার্য সম্পাদন হইতে বিরত রাখিতে হইবে এবং উপ-ধারা (১) এ উল্লিখিত চিকিৎসা সনদ ব্যতীত তাহাকে পুনরায় কারখানা বা স্থাপনার কোনো কাজে নিয়োগ করা যাইবে না। ব্যাখ্যা।- এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে ‘‘সংক্রামক রোগ’’ অর্থ টাইফয়েড, কলেরা, ডায়রিয়া, কুষ্ঠরোগ, যক্ষ্মা বা সরকার কর্তৃক সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা ঘোষিত কোনো রোগ। (৩) কোনো কারখানা বা স্থাপনার মালিক বা ম্যানেজারকে উপ-ধারা (১) এ উল্লিখিত চিকিৎসা সনদ, নির্ধারিত পদ্ধতিতে, সংরক্ষণ করিতে হইবে এবং কারখানা বা স্থাপনা পরিদর্শনের সময় পরিদর্শনকারী কর্মকর্তাকে উক্ত সনদ প্রদর্শন করিতে হইবে। (৪) কারখানা বা স্থাপনার মালিক বা ম্যানেজার উপ-ধারা (১), (২) এবং (৩) এর বিধান লঙ্ঘন করিলে পরিদর্শনকারী কর্মকর্তা তাহাকে অনধিক ৪ (চার) লক্ষ টাকা প্রশাসনিক জরিমানা আরোপ করিতে এবং নির্ধারিত পদ্ধতিতে যে কোনো আদেশ প্রদান করিতে পারিবে।

End of ধারা ২০. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০