Skip to content

মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০

ধারা ২৯স্বাস্থ্যকরত্ব সনদ প্রদানের বিধি-নিষেধ

বলবৎসপ্তম অধ্যায় মৎস্য ও মৎস্যপণ্য আমদানি, রপ্তানি, ইত্যাদি

সপ্তম অধ্যায় মৎস্য ও মৎস্যপণ্য আমদানি, রপ্তানি, ইত্যাদি

ধারা ২৯

29. স্বাস্থ্যকরত্ব সনদ প্রদানের বিধি-নিষেধ (১) আঞ্চলিক উপযুক্ত কর্তৃপক্ষ বা ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা নিম্নবর্ণিত ক্ষেত্রে স্বাস্থ্যকরত্ব সনদ প্রদান করিবেন না, যথা :- (ক) ধারা ৮, ১২(২), ১২(৫), ১৫, ১৬, ১৮, ২০ এবং ৪৩ এর ব্যত্যয় ঘটিলে; (খ) উৎপাদিত অথবা প্রক্রিয়াজাতকৃত মৎস্য ও মৎস্যপণ্যের ট্রেসিবিলিটি, আমদানিকারকের ইনভয়েস না থাকিলে; (গ) আমদানিকারক দেশের চাহিদা অনুযায়ী নমুনা পরীক্ষণ প্রতিবেদন এবং সঠিক লেবিলিং না থাকিলে; (ঘ) নির্ধারিত অন্য কোনো কারণে। (২) কোনো ব্যক্তি এই আইনের কোনো বিধান বা বিধি লঙ্ঘন করিলে তাহার স্বাস্থ্যকরত্ব সনদ বাতিল হইবে।

End of ধারা ২৯. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০