মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০
ধারা ৬উপযুক্ত কর্তৃপক্ষের গঠন ও পরিচালনা
দ্বিতীয় অধ্যায় মান নির্ধারণ, মান নিয়ন্ত্রণ, উপযুক্ত কর্তৃপক্ষ, ইত্যাদি
ধারা ৬
6. উপযুক্ত কর্তৃপক্ষের গঠন ও পরিচালনা (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে নিম্নলিখিত উপযুক্ত কর্তৃপক্ষ থাকিবে, যথা :- (ক) কেন্দ্রীয় উপযুক্ত কর্তৃপক্ষ; (খ) আঞ্চলিক উপযুক্ত কর্তৃপক্ষ; এবং (গ) স্থানীয় উপযুক্ত কর্তৃপক্ষ। (২) মহাপরিচালক হইবেন কেন্দ্রীয় উপযুক্ত কর্তৃপক্ষ এবং তিনি কেন্দ্রীয় উপযুক্ত কর্তৃপক্ষের নির্ধারিত কার্যাবলি ও ক্ষমতা প্রয়োগ করিবেন। (৩) উপ-পরিচালক (মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) হইবেন আঞ্চলিক উপযুক্ত কর্তৃপক্ষ এবং তিনি আঞ্চলিক উপযুক্ত কর্তৃপক্ষের নির্ধারিত কার্যাবলি ও ক্ষমতা প্রয়োগ করিবেন। (৪) উপ-পরিচালক বা জেলা মৎস্য কর্মকর্তা বা উপজেলা মৎস্য কর্মকর্তা হইবেন স্থানীয় উপযুক্ত কর্তৃপক্ষ এবং তিনি স্থানীয় উপযুক্ত কর্তৃপক্ষের নির্ধারিত কার্যাবলি ও ক্ষমতা প্রয়োগ করিবেন। ব্যাখ্যা।- এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে ‘‘মহাপরিচালক’’ এবং ‘‘উপ-পরিচালক’’ বলিতে মৎস্য অধিদপ্তর এর মহাপরিচালক এবং বিভাগীয় মৎস্য অফিসের উপ-পরিচালককে বুঝাইবে।
সূচিপত্র দেখুন: মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০