Skip to content

আকাশপথে পরিবহণ (মন্ট্রিল কনভেনশন) আইন, ২০২০

ধারা ৬যাত্রীর মৃত্যুর ক্ষেত্রে পরিবহণকারীর নিকট আবেদন দাখিল

বলবৎ

ধারা ৬

6. যাত্রীর মৃত্যুর ক্ষেত্রে পরিবহণকারীর নিকট আবেদন দাখিল (১) মৃত ব্যক্তির পরিবারের যে কোনো সদস্য সংশ্লিষ্ট পরিবহণকারী হইতে ক্ষতিপূরণ আদায়ের মামলা দায়েরের পরিবর্তে আবেদন দাখিল করিতে পারিবে। (২) ধারা ৫ এর উপ-ধারা (৩) অনুযায়ী মামলা দায়ের করিলে যেইরূপ অর্থ প্রাপ্ত হইত, সেইরূপ অর্থ প্রাপ্তির জন্য এইরূপে আবেদন করিতে হইবে, যেন ধারা ৭ অনুযায়ী প্রদত্ত সনদে উল্লিখিত অনুপাতে পরিবারের সদস্যগণের মধ্যে উক্ত অর্থ বিভক্ত হয়। (৩) উপ-ধারা (১) এর অধীন দায়েরকৃত আবেদনের সহিত ধারা ৭ অনুযায়ী প্রদত্ত সনদ না থাকিলে পরিবহণকারী আবেদনকারীকে উক্তরূপ সনদসহ আবেদন করিতে অনুরোধ করিতে পারিবেন।

End of ধারা ৬. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only); Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: আকাশপথে পরিবহণ (মন্ট্রিল কনভেনশন) আইন, ২০২০