Skip to content

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড আইন, ২০২০

ধারা ১৪চেয়ারম্যানের ক্ষমতা ও দায়িত্ব

বলবৎদ্বিতীয় অধ্যায় বোর্ড প্রতিষ্ঠা, ইত্যাদি

দ্বিতীয় অধ্যায় বোর্ড প্রতিষ্ঠা, ইত্যাদি

ধারা ১৪

14. চেয়ারম্যানের ক্ষমতা ও দায়িত্ব (১) চেয়ারম্যান বোর্ডের প্রধান নির্বাহী হইবেন এবং তিনি- (ক) বোর্ডের কার্যাবলি ও সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করিবেন; (খ) বোর্ডের হিসাবরক্ষণ, হিসাব বিবরণী প্রণয়ন ও হিসাব নিরীক্ষার ব্যবস্থা করিবেন; এবং (গ) সরকার কর্তৃক অর্পিত অন্যান্য দায়িত্ব পালন করিবেন। (২) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, চেয়ারম্যান জরুরি প্রয়োজনে, যেকোনো কার্যক্রম গ্রহণ করিতে পারিবেন: তবে শর্ত থাকে যে, এইরূপে গৃহীত কার্যক্রম অনুমোদনের জন্য তৎপরবর্তীকালে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের প্রথম সভায় উপস্থাপন করিতে হইবে। (৩) চেয়ারম্যান, বোর্ডের কার্যাবলি সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য, প্রয়োজনে, দৈনিক মজুরির ভিত্তিতে অস্থায়ীভাবে, বোর্ড কর্তৃক নির্ধারিত মেয়াদের জন্য, শ্রমিক নিয়োগ করিতে পারিবেন।

End of ধারা ১৪. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড আইন, ২০২০