Skip to content

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড আইন, ২০২০

ধারা ১৮তহবিল

বলবৎতৃতীয় অধ্যায় আর্থিক বিষয়াবলি

তৃতীয় অধ্যায় আর্থিক বিষয়াবলি

ধারা ১৮

18. তহবিল (১) বোর্ডের একটি তহবিল থাকিবে এবং উহাতে নিম্নবর্ণিত উৎস হইতে প্রাপ্ত অর্থ জমা হইবে, যথা :- (ক) সরকার কর্তৃক প্রদত্ত অনুদান; (খ) কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত দান; (গ) এই আইনের অধীন ফি বাবদ প্রাপ্ত অর্থ; (ঘ) বিনিয়োগ হইতে অর্জিত আয়; (ঙ) ব্যাংকে গচ্ছিত অর্থ হইতে প্রাপ্ত আয়; (চ) সরকারের পূর্বানুমোদনক্রমে বিদেশি সরকার বা সংস্থা হইতে প্রাপ্ত অনুদান; এবং (ছ) অন্য কোনো বৈধ উৎস হইতে প্রাপ্ত অর্থ। (২) তহবিলের অর্থ পরিচালনা পর্ষদের অনুমোদনক্রমে কোনো তপশিলি ব্যাংকে বোর্ডের নামে জমা রাখিতে হইবে এবং বোর্ড কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে তহবিল হইতে অর্থ উত্তোলন করা যাইবে। (৩) এই আইনের অধীন বোর্ডের কার্যাবলি সম্পাদন এবং চেয়ারম্যান, রেজিস্ট্রারসহ কর্মচারীদের বেতন, ভাতা ও আনুষঙ্গিক অন্যান্য ব্যয় তহবিল হইতে নির্বাহ করা হইবে। ব্যাখ্যা - এই ধারায় উল্লিখিত ‘তপশিলি ব্যাংক’ বলিতে Bangladesh Bank Order, 1972 (P.O. 127 of 1972) এর Article (2)(j)-তে সংজ্ঞায়িত Scheduled Bank কে বুঝাইবে।

End of ধারা ১৮. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড আইন, ২০২০