বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড আইন, ২০২০
ধারা ৬পরিচালনা পর্ষদ
দ্বিতীয় অধ্যায় বোর্ড প্রতিষ্ঠা, ইত্যাদি
ধারা ৬
6. পরিচালনা পর্ষদ (১) বোর্ডের একটি পরিচালনা পর্ষদ থাকিবে এবং নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে পরিচালনা পর্ষদ গঠিত হইবে, যথা :- (ক) চেয়ারম্যান, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, যিনি ইহার সভাপতিও হইবেন; (খ) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর কর্তৃক মনোনীত উহার অন্যূন পরিচালক পদমর্যাদার একজন কর্মচারী; (গ) কারিগরি শিক্ষা অধিদপ্তর কর্তৃক মনোনীত উহার অন্যূন পরিচালক পদমর্যাদার একজন কর্মচারী; (ঘ) বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো কর্তৃক মনোনীত উহার অন্যূন পরিচালক পদমর্যাদার একজন কর্মচারী; (ঙ) পরিচালক, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়; (চ) সরকার কর্তৃক বাংলাদেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা চেয়ারম্যানগণের মধ্য হইতে মনোনীত একজন প্রতিনিধি; (ছ) সরকার কর্তৃক মনোনীত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পদমর্যাদার একজন প্রতিনিধি; (জ) সরকার কর্তৃক সরকারি মাদ্রাসার অধ্যগণের মধ্য হইতে মনোনীত একজন প্রতিনিধি; (ঝ) সরকার কর্তৃক মনোনীত বেসরকারি মাদ্রাসার দুইজন অধ্যক্ষ; (ঞ) সরকার কর্তৃক মনোনীত বেসরকারি মাদ্রাসার দুইজন তত্ত্বাবধায়ক বা সুপারিনটেনডেন্ট; (ট) সরকার কর্তৃক মনোনীত মাদ্রাসা শিক্ষার সহিত সংশিস্নষ্ট একজন শিক্ষাবিদ; (ঠ) অধ্যক্ষ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইন্সটিটিউট, ঢাকা; এবং (ড) রেজিস্ট্রার, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, যিনি ইহার সদস্য-সচিবও হইবেন। (২) উপ-ধারা (১) এর দফা (চ), (ছ), (জ), (ঝ), (ঞ) ও (ট) এর অধীন মনোনীত সদস্যগণ তাহাদের মনোনয়নের তারিখ হইতে ৩ (তিন) বৎসরের জন্য সদস্য পদে বহাল থাকিবেন : তবে শর্ত থাকে যে, সরকার, কোনো কারণ দর্শানো ব্যতিরেকে, মেয়াদ শেষ হইবার পূর্বে কোনো মনোনীত সদস্যের মনোনয়ন বাতিল করিতে পারিবে : আরও শর্ত থাকে যে, কোনো মনোনীত সদস্য, যে কোনো সময়, চেয়ারম্যানকে উদ্দেশ্য করিয়া স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদ ত্যাগ করিতে পারিবেন।