Skip to content

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড আইন, ২০২০

ধারা ৯বোর্ডের দায়িত্ব ও কার্যাবলি

বলবৎদ্বিতীয় অধ্যায় বোর্ড প্রতিষ্ঠা, ইত্যাদি

দ্বিতীয় অধ্যায় বোর্ড প্রতিষ্ঠা, ইত্যাদি

ধারা ৯

9. বোর্ডের দায়িত্ব ও কার্যাবলি [(১)] বোর্ডের দায়িত্ব ও কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা :- (ক) মাদ্রাসা শিক্ষা পরিচালনা ও নিয়ন্ত্রণ; (খ) মাদ্রাসা স্থাপন, পাঠদান, স্বীকৃতি ও নবায়নের অনুমতি প্রদান এবং পাঠদান ও স্বীকৃতির অনুমতি স্থগিত, বাতিল ও পুনর্বহাল; (গ) মাদ্রাসা শিক্ষা কোর্স নির্ধারণ; (ঘ) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড আইন, ২০১৮ (২০১৮ সনের ৬২ নং আইন) অনুযায়ী পাঠ্যক্রম, পাঠ্যসূচি ও পাঠ্যপুস্তক প্রণয়ন, উন্নয়ন, নবায়ন, নিরীক্ষণ এবং সংস্কার কার্যক্রমে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডকে প্রয়োজনীয় সহায়তা প্রদান; (ঙ) বোর্ড কর্তৃক পরিচালিত পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন, পরীক্ষা গ্রহণ, ফি নির্ধারণ, ফল প্রকাশ, একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং সনদ প্রদান; (চ) বোর্ড কর্তৃক স্বীকৃত মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তি এবং ‌আন্তঃপ্রতিষ্ঠান শিক্ষার্থী বদলি সংক্রান্ত নীতিমালা প্রণয়ন; (ছ) মাদ্রাসা শিক্ষার উন্নয়নকল্পে গবেষণামূলক কার্যক্রম গ্রহণ; (জ) বোর্ড কর্তৃক মাদ্রাসা পরিদর্শন, তদারকি ও পরিবীক্ষণ; (ঝ) বোর্ড কর্তৃক মাদ্রাসার তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি প্রতিষ্ঠা ও রক্ষাণাবেক্ষণ; (ঞ) মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রে বৃত্তি, পদক বা পুরস্কার প্রদান; (ট) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, কোনো সংস্থার সহিত চুক্তি সম্পাদন : তবে শর্ত থাকে যে, বিদেশি কোনো সংস্থার সহিত চুক্তি সম্পাদনের ক্ষেত্রে সরকারের পূর্বানুমোদন গ্রহণ করিতে হইবে; এবং (ঠ) সরকার কর্তৃক নির্দেশিত অন্য কোনো দায়িত্ব পালন। [(২) উপ-ধারা (১) এর দফা (ঙ) এ যাহা কিছুই থাকুক না কেন, যদি অতিমারী (pandemic), মহামারী (epidemic), দৈব-দুর্বিপাক (Act of God) এর কারণে বা সরকার কর্তৃক সময় সময় ঘোষিত কোনো অনিবার্য পরিস্থিতিতে, কোনো পরীক্ষা গ্রহণ, ফল প্রকাশ এবং সনদ প্রদান করা সম্ভব না হইলে, সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপিত আদেশ দ্বারা, কোনো বিশেষ বৎসরের শিক্ষার্থীদের জন্য পরীক্ষা গ্রহণ ব্যতীত বা সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা গ্রহণ করিয়া, উক্ত প্রজ্ঞাপনে উল্লিখিত পদ্ধতিতে মূল্যায়ন এবং সনদ প্রদানের জন্য নির্দেশনাবলি জারি করিতে পারিবে।]

  1. 2. উপ-ধারা (২) বাংলাদেশে মাদ্রাসা শিক্ষা বোর্ড (সংশোধন) আইন, ২০২১ (২০২১ সনের ০৩ নং আইন) এর ২ ধারাবলে সংযোজিত।

End of ধারা ৯. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড আইন, ২০২০