Skip to content

খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, আইন, ২০২১

ধারা ২সংজ্ঞা

বলবৎ

ধারা ২

2. সংজ্ঞা বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে- (১) ‘অধিভুক্ত মেডিক্যাল কলেজ বা ইনস্টিটিউট’ অর্থ এই আইন, সংবিধি এবং বিধি-বিধান অনুযায়ী বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃত এবং অধিভুক্ত কোনো মেডিক্যাল কলেজ বা ইনস্টিটিউট; (২) ‘অনুষদ’ অর্থ বিশ্ববিদ্যালয়ের কোনো অনুষদ; (৩) ‘অ্যাকাডেমিক কাউন্সিল’ অর্থ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিল; (৪) ‘আচার্য’ অর্থ বিশ্ববিদ্যালয়ের আচার্য; (৫) ‘ইনস্টিটিউট’ অর্থ বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃত বা স্থাপিত কোনো ইনস্টিটিউট; (৬) ‘উপাচার্য’ অর্থ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য; (৭) ‘উপ-উপাচার্য’ অর্থ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য; (৮) ‘কর্তৃপক্ষ’ অর্থ বিশ্ববিদ্যালয়ের কোনো কর্তৃপক্ষ; (৯) ‘কর্মচারী’ অর্থ বিশ্ববিদ্যালয়ের কোনো কর্মচারী; (১০) “কমিটি” অর্থ এই আইনর অধীন গঠিত কোনো কমিটি; (১১) ‘কোষাধ্যক্ষ’ অর্থ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ; (১২) ‘চিকিৎসা সহযোগী’ অর্থ স্বাস্থ্য সেবা কার্যক্রমের উপর বিশেষ প্রশিক্ষণ ও সনদ প্রাপ্ত এবং রোগীর সেবার জন্য দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তি; (১৩) ‘ডিন’ অর্থ কোনো অনুষদের ডিন; (১৪) ‘নার্স’ অর্থ বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল হইতে সনদ প্রাপ্ত কোনো নার্স; (১৫) ‘প্রধান প্রকৌশলী’ অর্থ বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী; (১৬) ‘প্রাধ্যক্ষ’ অর্থ কোনো শিক্ষার্থী নিবাসের প্রধান; (১৭) ‘প্রবিধান’ অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান; (১৮) ‘বিধি’ অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; (১৯) ‘বিভাগ’ অর্থ বিশ্ববিদ্যালয়ের কোনো বিভাগ; (২০) ‘বিশ্ববিদ্যালয়’ অর্থ ধারা ৪ এর অধীন স্থাপিত [খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়]; (২১) ‘মঞ্জুরি কমিশন’ অর্থ University Grants Commission of Bangladesh Order, 1973 (President's Order No. 10 of 1973) এর অধীন গঠিত University Grants Commission of Bangladesh; (২২) ‘মঞ্জুরি কমিশন আদেশ’ অর্থ University Grants Commission of Bangladesh Order, 1973 (President's Order No. 10 of 1973); (২৩) ‘রেজিস্ট্রার’ অর্থ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার; (২৪) ‘শিক্ষক’ অর্থ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক এবং বিশ্ববিদ্যালয় কর্তৃক শিক্ষক হিসাবে স্বীকৃত কোনো ব্যক্তি; (২৫) ‘শিক্ষার্থী’ অর্থ বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষা কার্যক্রমে নিবন্ধিত কোনো শিক্ষার্থী; (২৬) ‘শিক্ষার্থী নিবাস’ অর্থ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণের সংঘবদ্ধ জীবন এবং সহশিক্ষাক্রমিক শিক্ষাদানের জন্য বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণাধীন শিক্ষার্থী নিবাস; (২৭) ‘সিন্ডিকেট’ অর্থ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট; (২৮) ‘সংবিধি’ অর্থ এই আইনের অধীন প্রণীত সংবিধি; (২৯) ‘সংস্থা’ অর্থ বিশ্ববিদ্যালয়ের কোনো সংস্থা; এবং (৩০) ‘হাসপাতাল’ অর্থ বিশ্ববিদ্যালয়ের সহিত সংযুক্ত হাসপাতাল।

  1. 4. “খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়” শব্দগুলি “শেখ হাসিনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, খুলনা” শব্দগুলি ও কমার পরিবর্তে শেখ হাসিনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, খুলনা (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ১৬ নং আইন) এর ৫ ধারাবলে প্রতিস্থাপিত।

End of ধারা ২. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, আইন, ২০২১