Skip to content

খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, আইন, ২০২১

ধারা ২৯পরিকল্পনা ও উন্নয়ন কমিটি

বলবৎ

ধারা ২৯

29. পরিকল্পনা ও উন্নয়ন কমিটি (১) পরিকল্পনা ও উন্নয়ন কমিটি নিম্নরূপ সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা :- (ক) উপাচার্য, যিনি ইহার সভাপতিও হইবেন; (খ) উপ-উপাচার্যগণ; (গ) কোষাধ্যক্ষ; (ঘ) উপাচার্য কর্তৃক পালাক্রমে, মনোনীত ২ (দুই) অনুষদের ডিন; (ঙ) সিন্ডিকেট কর্তৃক মনোনীত উহার ১ (এক) জন সদস্য; (চ) বিশ্ববিদ্যালয়ের কর্মে নিয়োজিত নহেন, সরকার কর্তৃক মনোনীত এইরূপ ১ (এক) জন স্থপতি ও ১ (এক) জন অর্থনীতিবিদ; (ছ) সরকার কর্তৃক মনোনীত যুগ্মসচিব পদমর্যাদার নিম্নে নহেন এইরূপ ১ (এক) জন প্রতিনিধি; (জ) পরিকল্পনা মন্ত্রণালয় কর্তৃক মনোনীত যুগ্মসচিব পদমর্যাদার ১ (এক) জন প্রতিনিধি; এবং (ঝ) পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন), যিনি ইহার সচিবও হইবেন। (২) পরিকল্পনা ও উন্নয়ন কমিটির যে কোনো মনোনীত সদস্য মনোনয়নের তারিখ হইতে ২ (দুই) বৎসর মেয়াদে সদস্য পদে অধিষ্ঠিত থাকিবেন: তবে শর্ত থাকে যে, মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও তাঁহার স্থলাভিষিক্ত সদস্য কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তিনি সদস্য পদে বহাল থাকিবেন। (৩) পরিকল্পনা ও উন্নয়ন কমিটি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন পরিকল্পনা প্রস্তুত করিবে এবং অনুমোদনের জন্য সিন্ডিকেটের নিকট পেশ করিবে।

End of ধারা ২৯. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, আইন, ২০২১